ফ্যাসিস্ট আ. লীগ সরকার দেশজুড়ে মহালুট করেছে: স্বাস্থ্যমন্ত্রী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফ্যাসিস্ট আ. লীগ সরকার দেশজুড়ে মহালুট করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট আ. লীগ সরকার দেশজুড়ে মহালুট করেছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশজুড়ে মহালুট করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুইক রেন্টালের নামে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। বর্তমান সরকার এসব অনিময়, ‍দুর্নীতি বন্ধ করে দিয়েছে। আমরা সৌর বিদ্যুতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটা অব্যাহত থাকবে, বন্ধ হবে না।

 

এই ঘাটতি পূরণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের সক্ষমতা অর্জন করতে আমাদেরকে আরও সচেতন হতে হবে। আপনারা ঘরের চালে, ছাদে যে যেখানে পারেন ছোট ছোট করে সৌর বিদ্যুৎ করেন। সব সরকারের ওপর চাপাবেন না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করব।

 

তিনি আরও বলেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মনোহরদী বেলাবো এর এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।

 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেয়া হবে। তার মধ্যে ৮০ হাজার মহিলা স্বাস্থ্যকর্মী নেওয়া হবে।

 

উক্ত অনুষ্ঠানে বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব ও ওসি এসএম আমানুল­সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে র‌্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে করা প্রশ্নের তিনি এ কথা জানান।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য নির্মূল করবে।

 

এদিকে, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেছেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপনা ও কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির সুযোগে সন্ত্রাসীরা সেখানে প্রভাব বিস্তার করে আসছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে

‘ঈদ উপলক্ষে নাশকতার হুমকি নেই, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব’

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট (হুমকি) নেই। তিনি বলেন, কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।

 

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সন্মেলনে এসব কথা বলেন তিনি।

 

আহসান হাবীব পলাশ বলেন, ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট অনুভব করিনি। তবে থ্রেট না থাকলেও আমাদের নিজস্ব যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটি জোরদার রয়েছে।

 

তিনি আরও বলেন, ঈদের প্রধান প্রধান জামাতগুলোতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। দেশব্যাপী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্টের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

ঈদকে কেন্দ্র করে ফাঁকা রাজধানীর নিরাপত্তা প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, ঈদে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সবে মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

কোরবানির পশুর হাট ও জাল টাকা রোধে র‍্যাবের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি রোধে র‍্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান আছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করতে না পারে, সে বিষয়েও বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার উইং সক্রিয় রয়েছে জানিয়ে র‍্যাব প্রধান বলেন, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট দিতে না পারে, সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। কেউ এ ধরনের অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

নিরাপত্তায় কোন থ্রেট দেখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি। আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে সেই বিশেষ ব্যবস্থা আমাদের আছে। আমি মনে

করি না কোন থ্রেট আছে।

 

ঈদ উপলক্ষে নাশকতার হুমকি নেই, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

দেশে হাম ও এর আনুষঙ্গিক উপসর্গের প্রকোপ আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। মহামারি আকার ধারণ করা এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

 

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু।

 

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর ও আক্রান্ত ৩৬ হাজার ৭০৬ শিশু।

 

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

 

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সঠিক সময়ে টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবে এই রোগের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। হঠাৎ তীব্র জ্বর, শরীরে লালচে র‍্যাশ বা দানা দানা ওঠা, কাশির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতোমধ্যে টিকাদান জোরদার এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

দেশে হামের ভয়াবহ রূপ, গত ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু

বর্তমান সরকারের ১০০ দিনের কাজে অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে শিল্প-কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।

 

আজ সোমবার (২৫) প্রধানমন্ত্রী কার্যালয়ে বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

 

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা ১৭ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারমধ্যে ৩৭টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২ শতাংশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন তাদের সময়কার সরকার দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা বিকাশ নিশ্চিত করেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

 

মাহদী আমিন বলেন, এ নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, তা গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

 

তিনি বলেন, সরকার একদিকে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন গত ১০০ দিনের উদার ও সহিষ্ণুতার নতুন মানদণ্ডে বারবার প্রতীয়মান হয়েছে। অন্যদিকে বাকস্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেদগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশলে পরিণত হয়েছে, সেই চর্চা গণঅভ্যুত্থানের আকাঙ্খার সাথে সাংঘর্ষিক।

 

মাহদী আমিন বলেন, দেশের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজও।

 

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এরইমধ্যে কুষ্টিয়ার মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে এক আসামিকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এ মামলার রায় ঘোষণায় দেশের বিচার ব্যবস্থার দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এক বিরল নজির হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। এক দশক পর আলোচিত তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নেওয়ার মাধ্যমে সত্য উদঘাটনের পথ আরও সুগম হয়েছে। একইভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ভারতে দ্রুত শনাক্ত করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

মাহদী আমিন বলেন, এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না; বরং প্রধানমন্ত্রীই জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি মানুষের কথা শুনছেন, দুঃখ-কষ্টে পাশে দাঁড়াচ্ছেন এবং সাহস ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই পরিবর্তন কেবল প্রশাসনিক নয়, এটি মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জনগণের সমস্যা থেকে বিচ্ছিন্ন নন বরং তিনি সরাসরি দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অনুভূতিশীল নেতৃত্বের পরিচয় দিচ্ছেন।

 

মাহদী আমিন বলেন, বাংলাদেশি পাসপোর্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে বাদ দেওয়া হয়েছিল। জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি সরকার এই শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।

 

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত, ব্যাংকিং, ও সামগ্রিক রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য।

 

দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে ৯০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ দিয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে এরইমধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি পাবে এবং বিদেশি বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে বলেও জানান মাহদী আমিন।

 

মাহদী আমিন বলেন, গত মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা এই গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ইতোমধ্যেই প্রায় ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান তিনি।

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আগামী ২৮ মে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ সোমবার (২৫ মে) ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

 

তিনি আরও বলেন, ‘আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহে ময়দানের ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’

 

তিনি আরও বলেন, ‘জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ মোট ১২১টি কাতার করা হচ্ছে। পাশেই অজুখানা রাখা হয়েছে এখানে ১৪০ জন করে মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন।’

 

এর আগে, বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী জানান, সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ঈদুল আজহার জামাত ও সার্বিক আয়োজন নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ শুরু করেছে।

 

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ঈদে অতিরিক্ত যাত্রীচাপের কারণে কিছু ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

 

সোমবার (২৫ মে) রাজধানীর ঈদযাত্রা ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

 

রবিউল আলম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

 

এছাড়া আবহাওয়া প্রতিকূল হলে ঘাট থেকে লঞ্চ না ছাড়তে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান এই মন্ত্রী।

 

মন্ত্রী আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীর অতিরিক্ত চাপের কারণে কিছু ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করা হবে বলে জানান তিনি।

 

এদিকে গণপরিবহনে যাত্রীবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আন্তঃনগর ট্রেন ও ঢাকা মেট্রোরেলে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক ও প্রতিবন্ধীরা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন বলেও জানান এই মন্ত্রী।

অতিরিক্ত যাত্রীচাপে ঈদে কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: মন্ত্রী রবিউল আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের কাছে ফিরছেন হাজারো মানুষ। তবে ঘরমুখো মানুষের ঢল আনন্দের চেয়ে ভোগান্তিই বেশি বয়ে আনছে। তীব্র যানজট ও বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। এতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় পেরিয়ে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত যানজটের নাকাল হচ্ছে ঘরমুখী হাজার হাজার মানুষ।

 

আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর থেকে এ যানজটের চিত্র দেখা গেছে। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা বাস স্টেশন এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। ধীরে ধীরে রাত সাড়ে ৯টা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত।

 

জানা গেছে, সন্ধ্যার পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জটলা সৃষ্টি হয়। যার ফলে সেখানকার যানজট ছাড়িয়ে গেছে জেলার ভোগড়া বাইপাস পর্যন্ত। এছাড়াও চন্দ্রার পর থেকে উত্তরের পথে বাড়ছে যানজট। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও শেষ হচ্ছে না সড়ক।

 

জানা গেছে, দিনভর এ জেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত কোথাও কোনো যানজটের চিহ্ন পাওয়া যায়নি। যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন অবাধে ও নির্বিঘ্নে এ সড়ক পাড় হয়ে গেছে। তবে, রাত ৯টার পর থেকে কালিয়াকৈর থেকে মির্জাপুর অংশে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত যানজট রয়েছে।

 

চন্দ্রা ত্রিমোড় এলাকায় এক বাস চালক বলেন, এক ঘণ্টায় এক কিলোমিটার জায়গা এসেছি। চন্দ্রা এলাকা পার হতে পারলে রক্ষা পাই। যাত্রীরা অনেকেই যানজটে বসে থেকে অসুস্থ হয়ে পড়ছে।

 

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, শেষ মুহূর্তে মানুষ ও যানবাহনের চাপে পরিস্থিতি একটি বেসামাল হয়ে গেছে। তবে, সকাল থেকে এখনও পর্যন্ত আমাদের পুলিশ সদস্যদের তৎপরতা রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪০ কিলোমিটার যানজটে ঈদযাত্রায় নাভিশ্বাস

বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশজুড়ে মহালুট করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুইক রেন্টালের নামে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। বর্তমান সরকার এসব অনিময়, ‍দুর্নীতি বন্ধ করে দিয়েছে। আমরা সৌর বিদ্যুতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটা অব্যাহত থাকবে, বন্ধ হবে না।

 

এই ঘাটতি পূরণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের সক্ষমতা অর্জন করতে আমাদেরকে আরও সচেতন হতে হবে। আপনারা ঘরের চালে, ছাদে যে যেখানে পারেন ছোট ছোট করে সৌর বিদ্যুৎ করেন। সব সরকারের ওপর চাপাবেন না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করব।

 

তিনি আরও বলেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মনোহরদী বেলাবো এর এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।

 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেয়া হবে। তার মধ্যে ৮০ হাজার মহিলা স্বাস্থ্যকর্মী নেওয়া হবে।

 

উক্ত অনুষ্ঠানে বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব ও ওসি এসএম আমানুল­সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ফ্যাসিস্ট আ. লীগ সরকার দেশজুড়ে মহালুট করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

কাউন্দিয়া বাঁশীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ বিদ্যুৎ

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের কাউন্দিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এস এম রাশেদ বিদ্যুৎ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।”

 

যুবদল নেতা রাশেদ বিদ্যুৎ কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরও বলেন, “ঈদের এই আনন্দ ও ত্যাগের মানসিকতা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়। আসুন, আমরা সবাই মিলে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেই।”

 

তিনি কাউন্দিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করেছেন।

 

কাউন্দিয়া বাঁশীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রাশেদ বিদ্যুৎ

কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারের কাউন্দিয়া ইউনিয়নসহ দেশবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মোহাম্মদ আল ইসলাম বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ঘুরে আসে। এই ঈদ আমাদের শেখায় পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও সৌহার্দ্য। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য।”

 

তিনি আরও বলেন, কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। উৎসবের এই দিনগুলো সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

 

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান এবং সকলের কোরবানি যেন মহান আল্লাহর দরবারে কবুল হয় সেই দোয়া করেন।

ঈদ মোবারক!

কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা

কাউন্দিয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জননেতা দেওয়ান আব্দুল হাই কোম্পানি।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

ঢাকা: ত্যাগ ও মহিমার আমেজে সারা দেশের ন্যায় আগামীতে উদযাপিত হতে যাচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী আলহাজ্ব দেওয়ান আব্দুল হাই কোম্পানি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়। আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও আনুগত্যের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন, তা আমাদের জীবনে প্রতিফলিত করাই হোক এই ঈদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, কাউন্দিয়া ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষ ও অবহেলিত জনপদকে একটি আধুনিক, উন্নত এবং মাদকমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে দেওয়ান আব্দুল হাই কোম্পানি কাউন্দিয়াবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে কোরবানি পরবর্তী সময়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

 

“সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা — ঈদ মোবারক!”

কাউন্দিয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জননেতা দেওয়ান আব্দুল হাই কোম্পানি

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ৫৫৫ শিশুর প্রাণ গেল। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১১৩৬ জন।

 

মঙ্গলবার (২৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে একজন ও সন্দেহজনক হাম রোগে নয়জন মারা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৬৭।

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর, মোট মৃত্যু ৫৫৫

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে এই সরকারে ‘কিচেন কেবিনেট’ থাকার বিষয়টি সামনে আনেন। যা নিয়ে আগে থেকেই কানাঘুষা ছিল রাজনৈতিক অঙ্গনে।তৌহিদ হোসেনের এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, কারা ছিলেন ‘কিচেন কেবিনেটের’ সদস্য? অনেকেই অভিযোগের আঙ্গুল তুলছেন ছাত্র নেতা থেকে উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকেও।

 

তবে আজ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, তিনি কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না।

 

তৌহিদ হোসেনের বক্তব্যের আরও বিষয় নিয়েও কথা বলেন তিনি। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

তার দাবি, চুক্তির বিষয়ে এনসিপির সাথেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়েছে। এই চুক্তি তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে, যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।

 

রাজনীতি, কূটনীতি পেরিয়ে ক্রিকেট পাড়াকেও টেনে আনলেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ করেন, এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে বাবার পরিচয়ে। ক্রীড়াকে পরিবারকরণ করেছে বিএনপি। অন্তবর্তীকালীন সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল।

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাভার পৌর যুবদল নেতা রুবেল আহমেদ মিয়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাভার পৌর যুবদল নেতা রুবেল আহমেদ মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের আদর্শ অনুসরণ করেই মুসলিম উম্মাহ এই পবিত্র ঈদ উদযাপন করে থাকে। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই হোক ঈদের প্রকৃত শিক্ষা। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

রুবেল আহমেদ মিয়া বলেন, “আমি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে নিরাপদে ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে সকল সংকট থেকে রক্ষা করুন।”

শেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাভার পৌর যুবদল নেতা রুবেল আহমেদ মিয়া

খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে রাজধানীর মিরপুর পল্লবীর কালশী এলাকার বস্তির বাসিন্দারা।

 

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঝুম বৃষ্টিতে বস্তিবাসী আশ্রয় নেয় কালশী ফ্লাইওভারের নিচে।

 

সোমবার (২৫ মে) কালশী এলাকার বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া না গেলেও রাত থেকে দুপুর পর্যন্ত কোনো সহায়তা পায়নি বলে জানিয়েছে বস্তির বাসিন্দারা।

 

তারা বলছেন, গতকাল রাতে ক্রীড়া প্রতিমন্ত্রী এসে আশ্বাস দেয়ার পর এ পর্যন্ত আর কেউ দেখা করতে আসেনি।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার যেন পুনর্বাসনের জন্য সহায়তা করে। আশ্বাসে নয়, এর বাস্তবায়ন চায় তারা।

 

এদিকে, আজ দুপুরের দিকে একটি সংস্থা থেকে ৩শ’ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

খোলা আকাশের নিচে কালশী বস্তিবাসী, বৃষ্টিতে হাহাকার

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d