
পবিত্র আশুরা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার জানায়, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। শুধু ধারালো অস্ত্রই নয়, আতশবাজি, পটকা, বিস্ফোরক কিংবা দাহ্য পদার্থ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হবে।
তিনি আরও জানান, সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবে। এছাড়া, বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হবে বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
Leave a Reply