বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়া চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

 

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

 

এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

 

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানিতে অংশ নেন। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম শুনানি করেন।এর আগে, গত ২০ জুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে মতামত দিতে দুজন জ্যেষ্ঠ আইনজীবীকে মনোনয়ন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

তারা হলেন এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী। একই সঙ্গে আসলাম চৌধুরীর আপিল আবেদন শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ।

 

এরও আগে গত ৯ জুন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকটির করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

 

গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং সংশ্লিষ্ট ব্যাংক।

 

শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল খারিজ করে দিলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। ইসির এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করে অভিযোগকারী পক্ষ। পরে ২৭ জানুয়ারি হাইকোর্ট শুনানি শেষে রিট আবেদন দুটি খারিজ করে দেন।

 

জাতীয় সংসদ নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে বিএনপি নেতা আসলাম চৌধুরী প্রার্থিতা ফিরে পান।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী অংশ নেন। নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেও তার ফলাফল প্রকাশ উচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।

 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল করেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী। সেই আবেদন গত ৩ ফেব্রুয়ারি মঞ্জুর করেন আপিল বিভাগ।

 

আদেশে বলা হয়, যদি তিনি (আসলাম চৌধুরী) নির্বাচনের প্রার্থী হিসেবে সফল হন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচনের ফলাফল প্রকাশ এ সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

 

লিভ টু আপিল মঞ্জুর হওয়ার পর জামায়াতের প্রার্থী গত ৩১ মার্চ পৃথক আপিল আবেদন করেন। এরপর ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে পাঠান।

 

এর মধ্যে বেশ কয়েকবার আবেদনটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় উঠে। এরই ধারাবাহিকতায় গতকাল দ্বিতীয় দিনের মতো শুনানি হয়।

 


চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে অংশ না নিলেও, দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ শেষ হতেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে।

 

বাংলাদেশিদের এই ফুটবলপ্রেম আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি অন্ধ ভালোবাসা এবার সরাসরি পৌঁছে গেছে খোদ মাঠের তারকাদের কাছেও। আর্জেন্টিনার ‘বাজপাখি’খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশকে নিয়ে নিজের হৃদয়ের আবেগ প্রকাশ করলেন ব্রাজিলের অতন্দ্রপ্রহরী আলিসন বেকারও।

 

গত রাতে শেষ ৩২-এর এক রুদ্ধশ্বাস ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় সেলেসাওরা। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফিরিয়েছিলেন ক্যাসেমিরো। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে ক্যাসেমিরো বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

 

তবে ব্রাজিলিয়ান সমর্থকদের মূল চমকটি উপহার দিয়েছেন লিভারপুল তারকা আলিসন বেকার। টি স্পোর্টসের ক্যামেরার সামনে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি।

 

বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

 

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের এই আকাশি-সাদা উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন।

 

জর্দানের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজ স্মৃতিচারণা করে বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে সশরীরে গিয়েছি এবং দেখেছি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।’

 

টুর্নামেন্টের সমীকরণে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে শেষ ৩২-এর বৈতরণী পার হতে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: আলিসন বেকার

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এখনো টিকে আছে। বিশ্বকাপের ‘রাউন্ড অফ থার্টি টু’ বা ৩২ দলের নকআউট পর্বের এক নাটকীয় ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে সেলেসাওরা।

 

তবে এই জয়ের মাঝেও ফুটবলপ্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল- ম্যাচে একসময় পিছিয়ে পড়ার পরও কেন মাঠে নামানো হলো না নেইমারকে?

 

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে থেকেই নেইমারের ফেরা নিয়ে দলটিতে জোর আলোচনা চলছিল। কিন্তু টুর্নামেন্ট যত সামনে এগিয়ে যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে নেইমার এখনো পুরোপুরি ‘ম্যাচ ফিট’ নন।

 

ম্যাচে যখন ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে, তখনও কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে মাঠে নামানোর কোনো আগ্রহ দেখাননি। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়ে ব্রাজিলিয়ান কোচ বলেন:

ম্যাচের ৬০ থেকে ৬৫ মিনিটের দিকে নেইমারকে নামানোর একটা পরিকল্পনা আমার ছিল এবং ওর সাথে কথাও হয়েছিল। কিন্তু আমরা গোল শোধ করে ম্যাচে সমতা ফেরানোর পর আমি দলের কৌশলগত কাঠামো আর ভাঙতে চাইনি।

 

কারণ দল তখন পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। খেলা যদি অতিরিক্ত সময়ে (৯০ মিনিটের বেশি) যেতো, তখনই নেইমারকে নামানোর কথা ভাবতাম।’

 

ম্যাচের আগে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো সতর্ক করেছিলেন যে, ভিনিসিয়াসদের হারিয়ে দেওয়ার ক্ষমতা জাপানের আছে। মাঠে নামার পর জাপানি ফুটবলাররা যেন জিকোর সেই কথারই প্রমাণ দিচ্ছিলেন।

 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে একদম অকুতোভয় ফুটবল খেলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় এশিয়ার এই পরাশক্তি। বিশেষ করে জাপানের গোলরক্ষক সুজুকি পুরো ম্যাচে দুর্দান্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

 

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হেডে গোল করে ব্রাজিলকে ১-১ সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।

 

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ঘড়ির কাঁটায় যখন ৫ মিনিট পার হয়ে গেছে এবং সবাই ধরে নিয়েছে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াচ্ছে, ঠিক তখনই সামনে আসেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

 

তার করা শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিশ্চিত করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল শিবির।

 

গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে সামান্য সময়ের জন্য মাঠে নামা নেইমারকে ছাড়াই শেষ পর্যন্ত জাপানের কঠিন বাধা পার করল ব্রাজিল শিবির।

কেন মাঠে নামছেন না নেইমার, জানালেন ব্রাজিলের কোচ

জাপানের বিপক্ষে প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দলের অধিনায়ক ক্যাসেমিরো জানান, বিরতির সময় কোচ কার্লো আনচেলত্তির দেওয়া নির্দেশনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

 

ম্যাচের শুরু থেকে বলের দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে সানোর গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। সেই সময়েও ম্যাচে আতঙ্ক বা অস্থিরতা তৈরি হতে দেননি কোচ আনচেলত্তি—এমনটাই জানান ক্যাসেমিরো।

 

ব্রাজিল অধিনায়কের মতে, ড্রেসিংরুমে কোচ খেলোয়াড়দের শান্ত থেকে নিজেদের পরিকল্পনায় আস্থা রাখার নির্দেশ দেন। তার বার্তা ছিল, চাপ ধরে রেখে আক্রমণ চালিয়ে যেতে হবে, সুযোগ একসময় আসবেই। ক্যাসেমিরো জানান, এই মানসিক নির্দেশনাই দ্বিতীয়ার্ধে দলের খেলায় বড় পরিবর্তন আনে।

 

বিরতির পর শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান ক্যাসেমিরো নিজেই। এরপর ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখে দলটি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়।

 

ক্যাসেমিরো ম্যাচ শেষে বদলি খেলোয়াড়দের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। তার মতে, বড় টুর্নামেন্টে শুধু শুরুর একাদশ নয়, বেঞ্চের খেলোয়াড়রাও ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি বলেন, এন্দ্রিক মাঠে নেমে আক্রমণে গতি এনেছেন, মার্টিনেল্লি জয়সূচক গোল করেছেন। পাশাপাশি তরুণ রায়ানের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি জানান, রাফিনহার অনুপস্থিতি একেবারেই অনুভব করতে দেননি এই ফুটবলার। এসব পারফরম্যান্সই ব্রাজিল দলের গভীরতা ও ঐক্যের প্রমাণ।

 

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জাপান। তবে বিরতির পর দৃশ্যপট বদলে যায় পুরোপুরি। দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে ব্রাজিল।

 

এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে আরও এক ধাপ এগিয়ে গেল আনচেলত্তির দল। শেষ ষোলোতে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের কাছে বিস্ময়কর হারের পর জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান স্বীকার করলেন, তার দলকে আর বিশ্ব ফুটবলের শীর্ষ সারির বলা যায় না।

 

বোস্টনে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে না পারার পর এবার প্রথম নকআউট ম্যাচেই বিদায় নিল তারা। এই দুঃস্বপ্নের ধারা যেন থামছেই না।

 

ম্যাচ শেষে বিবিসিকে নাগেলসমান বলেন, ‘প্যারাগুয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার স্বাদটা অনেক তেঁতো। অনেক কষ্টের। এটা টানা তৃতীয়বার বিদায়। তাই আমরা আর শীর্ষ সারির দলের মধ্যে নেই।’

 

ম্যাচে জার্মানি বল দখলে রেখেছিল ৭৫ শতাংশ সময়। কিন্তু প্যারাগুয়ে রক্ষণ ভাঙতে তারা ব্যর্থ হয়। হুলিও এনসিসোর গোলের জবাব দেন কাই হাভার্টজ। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শুটআউটে হারে জার্মানি।

 

জার্মানির সাবেক মিডফিল্ডার থমাস হিটজলস্পার্গার মনে করেন, সমস্যা শুধু একটি টুর্নামেন্টে আটকে নেই। তার মতে, অতীতে যে গুণ জার্মান ফুটবলকে আরও ভয়ঙ্কর করে তুলত, সেটাই তারা হারিয়ে ফেলেছে।

 

হিটজলস্পার্গার বিবিসি স্পোর্টসকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জার্মানিতে খেলোয়াড় গড়ে তোলার পুরো প্রক্রিয়া ছিল পাসিং, খেলার ধরন আর কৌশলগত উদ্ভাবন নিয়ে। কিন্তু একটা জিনিসে হয়তো আমরা যথেষ্ট মনোযোগ দিইনি, আর সেটা হলো একটু ধার থাকা।’

 

তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে আমরা শুধু লম্বা বল দেব, হেডার জিতব আর কুৎসিতভাবে জিতব। তবে একই সঙ্গে আমরা সেই ফিয়ার ফ্যাক্টরটাও হারিয়ে ফেলেছি, যা একসময় প্রতিপক্ষ দলগুলোকে ভয় পাওয়াত। অন্য দলগুলো আমাদের সম্মান করে, কিন্তু আর ভয় পায় না। আমাদের হারানো এখন আর কঠিন নয়, আর আমাদের সেই শারীরিক উপস্থিতিও আর নেই, যা একসময় ছিল।’

আমরা আর শীর্ষ সারির দল নই: জার্মানি কোচ

জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে প্যারাগুয়ে। আর সেই ঐতিহাসিক জয়ের আনন্দে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।

 

বোস্টনে রাউন্ড অব ৩২-এর নাটকীয় ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠে দক্ষিণ আমেরিকার দলটি।

 

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারাগুয়ের প্রেসিডেন্ট লেখেন, ‘প্যারাগুয়ে কখনো আত্মসমর্পণ করে না।’ এরপরই তিনি ছুটির ঘোষণা দেন। সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

 

জার্মানির বিপক্ষে জয়ের পর প্যারাগুয়েজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। এমন জয়ের গুরুত্ব শুধু মাঠের ফলাফলে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের ইতিহাসে জার্মানি পেনাল্টি শুটআউটে প্রায় অজেয় শক্তি হিসেবে পরিচিত। সেই দলকেই টাইব্রেকারে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে প্যারাগুয়ে।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় প্যারাগুয়ে। হুলিও এনসিসোর গোলে লিড নেয় লা আলবিররোহা। পরে কাই হাভার্টজ জার্মানিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও দুই দলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে পেনাল্টি শুটআউটে।

 

সেখানে প্যারাগুয়ের নায়ক গোলরক্ষক অরল্যান্ডো গিল। জার্মানির দুটি পেনাল্টি ঠেকান তিনি। জার্মানির আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত হোসে কানালের পেনাল্টিতে নিশ্চিত হয় প্যারাগুয়ের জয়।

 

জার্মানির বিপক্ষে ম্যাচের আগেই প্যারাগুয়েতে ছুটি ঘোষণার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। সরকারের মুখপাত্র জানিয়েছিলেন, জয় পেলে বিষয়টি বিবেচনায় আসতে পারে। শেষ পর্যন্ত জয়ের পর প্রেসিডেন্ট পেনিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির ঘোষণা দেন।

 

প্যারাগুয়ের জন্য জয়টি ছিল বিশেষ আবেগের। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল তারা। এরপর তুরস্কের বিপক্ষে জয়, অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র এবং এবার জার্মানিকে হারিয়ে নকআউটের পরের ধাপে যাওয়া, সব মিলিয়ে তাদের বিশ্বকাপ অভিযান নতুন মাত্রা পেয়েছে।

 

জয়ের পর খেলোয়াড়দের উল্লাস যেমন মাঠে ছড়িয়ে পড়ে, তেমনি উৎসব শুরু হয় প্যারাগুয়েতেও। প্রেসিডেন্টের ছুটি ঘোষণায় সেই উদযাপন পেল আনুষ্ঠানিক রূপ। ফুটবলপ্রেমী দেশটির জন্য মঙ্গলবার তাই হয়ে উঠছে জার্মানি-বধের উৎসবের দিন।

জার্মানিকে হারানোর উল্লাসে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ের

মরক্কো-নেদারল্যান্ডসের বিশ্বকাপ লড়াই যেন থ্রিলার সিনেমার গল্পকেও হার মানিয়েছে। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল নাটকীয়তা, উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

 

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ পর্ব শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। আর টুর্নামেন্টের আরেক আয়োজক মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় মরক্কো ও নেদারল্যান্ডস। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় পায় আফ্রিকার প্রতিনিধিরা।

 

ম্যাচের অধিকাংশ সময়ই এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ১-০ ব্যবধানে ডাচদের জয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। বাঁ দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে আসা শেমসেদ্দিন তালবির নিখুঁত ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার ইসা দিওপ। শেষ মুহূর্তের সেই গোলে উল্লাসে ফেটে পড়ে মরক্কো শিবির, আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

 

অতিরিক্ত সময়েও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৯৮তম মিনিটে তালবির পাস থেকে ইসমাইল সাইবারি একেবারে গোলের সামনে পৌঁছে গেলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুখেন অসাধারণ দক্ষতায় বাঁ পা বাড়িয়ে নিশ্চিত গোল রুখে দেন। অন্যদিকে ডাচরাও সুযোগ তৈরি করলেও মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক ইয়াসিন বুনু দৃঢ়তায় প্রতিপক্ষকে হতাশ করেন। ফলে অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি।

 

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ১৯তম মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে নেইল এল আইনাউইয়ের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ভারব্রুখেন। দুই মিনিট পর আবারও গোল বাঁচিয়ে নেদারল্যান্ডসকে স্বস্তি দেন তিনি।

 

প্রথমার্ধের শেষদিকে নেদারল্যান্ডসও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ৪৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে মিকি ফন দে ফেন শট নিলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু দুর্দান্ত সেভ করেন। অন্যদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির পাস থেকে ছয় গজ দূরে দাঁড়িয়ে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন ইসমাইল সাইবারি। হতাশায় সঙ্গে সঙ্গেই মাথায় হাত দেন এই মিডফিল্ডার। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

 

দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস এগিয়ে গেলেও শেষ মুহূর্তে ইসা দিওপের সমতাসূচক গোল ম্যাচে নতুন প্রাণ ফেরায়। এরপর অতিরিক্ত সময়েও দুই দল একে অপরকে ভেদ করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

 

সেখানেই শেষ হাসি হাসে মরক্কো। স্নায়ুচাপের পরীক্ষায় ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে রুদ্ধশ্বাস এই লড়াই শেষে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় আফ্রিকার দলটি।

রুদ্ধশ্বাস টাইব্রেকারে শেষ ষোলোয় মরক্কো, নেদারল্যান্ডসের বিদায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)

নীলফামারী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড.মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার

(৩০জুন) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক। এছাড়াও জেলা পরিষদের সেবামূলক ও উন্নয়ন কার্যক্রম কিভাবে আরো কার্যকর ভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন তিনি। জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিজানুর রহমান চৌধুরী বলেন,”জেলা পরিষদের কার্যক্রমকে আরো দায়িত্বের সাথে ও জনকল্যাণমুখী করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সঙ্গে জেলা পরিষদের সমন্বয় ও যোগাযোগ অব্যাহত থাকলে উন্নয়ন কার্যক্রম আরো শক্তিশালী হবে এবং জনগণ এর সুফল পাবে।”এ সময় টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, রামনগর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, সোনারায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চওড়া বড় গাছা ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বিটু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর বা পঙ্গু হাসপাতাল) দালালবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৯ জুন) র‍্যাব-২ এর একটি আভিধানিক দল তিন হাসপাতালে অভিযান চালায়।

 

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার নিফাজ রহমান জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি- এখানে একটি অসাধু দালাল চক্রের কারণে সাধারণ রোগীদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। আজ আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো- দালাল চক্র চিহ্নিতকরণ ও গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ তৈরি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দালাল চক্র চিহ্নিত করতে সোহরাওয়ার্দী, পঙ্গু ও হৃদরোগ হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে আমরা নারীসহ ১৩ জন দালালকে আটক করি। আমাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

 

সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা সাংবাদিকদের বলেন, চলমান দালালবিরোধী অভিযানে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হয়। মাঝে মাঝে র‍্যাবের অভিযানের কারণে আমাদের কাজটা সহজ হয়েছে।

 

চিহ্নিত দালাল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, সরকারি হাসপাতালের কোনো কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাইনি। এর আগে আউট সোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়।

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট. শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

 

তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী ই-অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

 

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে এই পরোয়ানা জারি করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম।

 

মামলার অন্য আসামিরা হলেন- লেন— ই-অরেঞ্জ ডট শপের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।

 

মামলায় অভিযোগে বলা হয়, ই-অরেঞ্জ শপের কর্মকর্তারা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভিত করেন। ওই প্রলোভনের শিকার হয়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপের জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা আসামিদের প্রতিষ্ঠানে পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের শর্ত থাকলেও তারা আর পণ্য সরবরাহ করেননি।

 

মামলার অভিযোগে আরও বলা হয়, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আসামিরা পণ্য সরবরাহ না করায় ২০১৪ সালের ১৪ নভেম্বর ই-অরেঞ্জের অফিসে গেলে টাকা না দিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেন।

 

উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে সারা দেশে ই-অরেঞ্জের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে।

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নৌ পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ আরও জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

তানিন পিয়াস চৌধুরী

তাং: ৩০/০৬/২০২৬ মঙ্গলবার।

 

হনড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নে মাদক বিরোধী অভিযান শুরু। কোন মা*দক থাকবে না সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস ।

 

মা*দক বি*রোধী অভি*যানের মূল লক্ষ্য হলো সমাজ থেকে মা*দকের অ*বক্ষয় দূর করে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা।

 

আলহামদুলিল্লাহ মহৎ উদ্যোগ নিয়েছেন,

সাবেক চেয়ারম্যান সাহেব আলহাজ্ব মোঃ বিশ্বাস মিজানুর রহমান মিয়া ভাই।

সুধু খাশিয়াল গ্রাম নয়। খাশিয়াল ইউনিয়নে প্রতিটা গ্রামে ও প্রতিটা ওয়ার্ডে এই অভিযান চালাতে হবে।। এবং মাদক ক্রয় ও বিক্রি কারি কে কঠিন ধুলাই দিতে হবে তাহলে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হতে পারে।।। তাছাড়া এভাবে মিটিং করে বেশি একটা সফলতা অর্জন করতে অসম্ভব হয়ে উঠবে বলে মনে হচ্ছে।।।

 

তাই সবাই এগিয়ে আসুন যার যার যায়গা থেকে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে কঠোর প্রতিবাদ ও ব্যাবস্থা নিতে হবে।

 

খাশিয়াশ নড়াগাতি নড়াইল থেকে তানিন পিয়াস চৌধুরী

দি গন টেলিভিশন সংবাদ।

হনড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নে মাদক বিরোধী অভিযান শুরু

জাতীয় সংসদে কতা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায় দেড়শ বছরের পুরনো ‘The Public Gambling Act, 1867’ রহিতকরণ করা হয়েছে।

 

একইসঙ্গে- জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং (বাজি বা পণ), বাজিকর (Bookmaker), ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট, মিরর সাইট, ভিপিএনসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

নতুন আইনে অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এর আগে গত ২৩ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।

 

পরে বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সুপারিশের পর মঙ্গলবার বিলটি কণ্ঠভোটে পাস হয়।

 

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান ‘The Public Gambling Act, 1867’ দেড়শ বছরেরও বেশি পুরোনো আইন এবং বর্তমান সময়ের প্রযুক্তিনির্ভর জুয়ার ধরন মোকাবিলায় এটি আর যথেষ্ট নয়। সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে রাষ্ট্রকে জুয়া নিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২০১৮ সালের জেলা প্রশাসক সম্মেলনে আইনটি যুগোপযোগী করে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

 

তিনি বলেন, বর্তমানে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ভিপিএন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থপাচার ও প্রতারণা দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এসব অপরাধ প্রতিরোধ এবং রাষ্ট্রের নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় আধুনিক ও সমন্বিত আইন প্রণয়ন প্রয়োজন হওয়ায় নতুন আইনটি আনা হয়েছে।

অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে অংশ না নিলেও, দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ শেষ হতেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে।

 

বাংলাদেশিদের এই ফুটবলপ্রেম আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি অন্ধ ভালোবাসা এবার সরাসরি পৌঁছে গেছে খোদ মাঠের তারকাদের কাছেও। আর্জেন্টিনার ‘বাজপাখি’খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশকে নিয়ে নিজের হৃদয়ের আবেগ প্রকাশ করলেন ব্রাজিলের অতন্দ্রপ্রহরী আলিসন বেকারও।

 

গত রাতে শেষ ৩২-এর এক রুদ্ধশ্বাস ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় সেলেসাওরা। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফিরিয়েছিলেন ক্যাসেমিরো। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে ক্যাসেমিরো বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

 

তবে ব্রাজিলিয়ান সমর্থকদের মূল চমকটি উপহার দিয়েছেন লিভারপুল তারকা আলিসন বেকার। টি স্পোর্টসের ক্যামেরার সামনে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি।

 

বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

 

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের এই আকাশি-সাদা উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন।

 

জর্দানের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজ স্মৃতিচারণা করে বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে সশরীরে গিয়েছি এবং দেখেছি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।’

 

টুর্নামেন্টের সমীকরণে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে শেষ ৩২-এর বৈতরণী পার হতে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: আলিসন বেকার

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এখনো টিকে আছে। বিশ্বকাপের ‘রাউন্ড অফ থার্টি টু’ বা ৩২ দলের নকআউট পর্বের এক নাটকীয় ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে সেলেসাওরা।

 

তবে এই জয়ের মাঝেও ফুটবলপ্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল- ম্যাচে একসময় পিছিয়ে পড়ার পরও কেন মাঠে নামানো হলো না নেইমারকে?

 

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে থেকেই নেইমারের ফেরা নিয়ে দলটিতে জোর আলোচনা চলছিল। কিন্তু টুর্নামেন্ট যত সামনে এগিয়ে যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে নেইমার এখনো পুরোপুরি ‘ম্যাচ ফিট’ নন।

 

ম্যাচে যখন ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে, তখনও কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে মাঠে নামানোর কোনো আগ্রহ দেখাননি। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়ে ব্রাজিলিয়ান কোচ বলেন:

ম্যাচের ৬০ থেকে ৬৫ মিনিটের দিকে নেইমারকে নামানোর একটা পরিকল্পনা আমার ছিল এবং ওর সাথে কথাও হয়েছিল। কিন্তু আমরা গোল শোধ করে ম্যাচে সমতা ফেরানোর পর আমি দলের কৌশলগত কাঠামো আর ভাঙতে চাইনি।

 

কারণ দল তখন পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। খেলা যদি অতিরিক্ত সময়ে (৯০ মিনিটের বেশি) যেতো, তখনই নেইমারকে নামানোর কথা ভাবতাম।’

 

ম্যাচের আগে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো সতর্ক করেছিলেন যে, ভিনিসিয়াসদের হারিয়ে দেওয়ার ক্ষমতা জাপানের আছে। মাঠে নামার পর জাপানি ফুটবলাররা যেন জিকোর সেই কথারই প্রমাণ দিচ্ছিলেন।

 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে একদম অকুতোভয় ফুটবল খেলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় এশিয়ার এই পরাশক্তি। বিশেষ করে জাপানের গোলরক্ষক সুজুকি পুরো ম্যাচে দুর্দান্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

 

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হেডে গোল করে ব্রাজিলকে ১-১ সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।

 

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ঘড়ির কাঁটায় যখন ৫ মিনিট পার হয়ে গেছে এবং সবাই ধরে নিয়েছে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াচ্ছে, ঠিক তখনই সামনে আসেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

 

তার করা শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিশ্চিত করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল শিবির।

 

গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে সামান্য সময়ের জন্য মাঠে নামা নেইমারকে ছাড়াই শেষ পর্যন্ত জাপানের কঠিন বাধা পার করল ব্রাজিল শিবির।

কেন মাঠে নামছেন না নেইমার, জানালেন ব্রাজিলের কোচ

ঠাকুরগাঁওয়ে শিশু সহিংসতা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড।

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ে শিশু সহিংসতা দমন আইনে দায়ের করা আলোচিত মামলায় মো. আ. মমিন নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঠাকুরগাঁও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে রানীশংকৈল উপজেলার একটি এলাকায় এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন।

রায়ের পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলার অপর এক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ অপেক্ষার পর আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার সমাজে গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

ঠাকুরগাঁওয়ে শিশু সহিংসতা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র করে কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্নকরণসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বেশ কিছু নির্দেশনা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুন সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে হবে। এইচএসসি/সমমান পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্নকরণসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সম্মানিত নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—

 

– পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

 

– যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান হতে গাড়িতে উঠবেন।

 

– কোনো যানবাহন (প্রাইভেটকার) পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

 

– অভিভাবদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

(অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অপরাধযোগ্য অপরাধ)।

 

– পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে যাওয়ার সুবিধার্থে (সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত) পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন।

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d