বিশেষ প্রতিনিধি: আসুন লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি মহোদয়ের পক্ষ থাকে লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে উন্নতমানের সুস্বাদু রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার ১৬ জুলাই দুপুরে রমজাননগর ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিবের তত্ত্বাবধানে এ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এবং পর্য্যায়ক্রমে উক্ত রান্না করা খাবার দুটি উপজেলায় ২০ টি ইউনিয়নে বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে যুবলীগ নেতা এস এম তারেক বিন হায়দার রাজিব জানিয়েছেন। বিভিন্ন এলাকায় লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া বহু মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আব্দুল্ল্যাহ আল মামুন,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব সহ ইউনিয়ন ও যুবলীগের নেতৃবৃন্দ ।
Leave a Reply