নির্বাচনী প্রচারণায় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী গন । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নির্বাচনী প্রচারণায় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী গন ।

নির্বাচনী প্রচারণায় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী গন ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।
গণ টেলিভিশন

ইউপি নির্বাচন ২০২১ ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নংওয়াডে
দোয়া ও সমর্থন প্রত্যাশী, আধুনিক ওয়ার্ড গড়তে প্রতিশ্রুতি দিচ্ছেন মেম্বর পদপ্রার্থী গন।
আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন(২০২১) এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দেন জনাব আকবর আলি পাড়। তিনি গত ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালাচাবি প্রতিক নিয়ে ৯৯৯ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন।
তার সাথে আবার ও প্রতিদন্দিতা করবেন
১। জনাব আব্দুর রশিদ গাজী তিনি গত নির্বাচনে মোরগ প্রতিক নিয়ে নির্বাচন করে ৭৮২ ভোট পেয়ে -২য় অবস্থানে ছিলেন।
২। জনাব জি এম আতাউর রহমান ( মিঠু )এ বছর নতুন প্রার্থী হবেন।
৩। বাবু হরিদাস হালদার গত বছরের নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে -১৮৮ভোট পেয়ে -৩য় অবস্থানে ছিলেন।
৪। সাবেক মেম্বার খায়রুল আলম ২০১১মেম্বর হিসাবে নির্বাচিত হন। কিন্তু কিছু বিতর্কিত কারনে ২০১৬তিনি নির্বাচন করতে সাহস দেখাননি।
৫। বাবু সনজীব মাষ্টার গত নির্বাচনে মাএ-১৩ভোট পান।
৬। বাবু প্রভাষ জোয়ারদার গত নির্বাচনে ২৪ভোট পান।
সবাই শ্যামনগর উপজেলা ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন ০১নং ওয়ার্ডের ভোটারদের সাথে সরজমিনে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। সময় এখন তারুণ্যের। এখন আধুনিক ওয়ার্ড গড়ার উপযোগী সময়।বর্তমান সময়ে সঠিক ব্যাক্তি কে নির্বাচিত করা গেলেই কেবল- ভবিষ্যত উজ্জ্বল হবে সাধারণ খেটে খাওয়া মানুষের। তাঁদের কাছে সৎ নির্ভীক আদর্শবান , এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে,মিথ্যা মামলা থেকে রেহাই পাবেন বর্তমান এমন ব্যাক্তি কে নির্বাচিত করলে ওয়ার্ডে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদী।

বর্তমান মেম্বার জনাব আকবর আলি পাড় আমাদের প্রতিবেদককে বলেন আমি এলাকায় জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আর উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি আবার ও নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাস সহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

One response to “নির্বাচনী প্রচারণায় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী গন ।”

  1. שוק המוצרים לשיפור האון הגברי תפס תאוצה בשנים האחרונות, דירות דיסקרטיות בנתניה

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d