এম এম আব্দুল্লাহ আল মামুন, নিজেস্ব প্রতিনিধিঃ
আসন্ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের নৌকার কান্ডারী ভবতোষ মন্ডলের নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ই ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওর্য়াডের জাবাখালী বাজারে।ভবতোষ মন্ডলের নৌকা প্রতীকের নির্বাচনীয় পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ভবতোষ মন্ডল, শেখ ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিধান কুমার জোয়াদ্দার(বাপ্পী ) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপী মন্ডল, জি এম আকবর, জি এম জাকির সিদ্দিকী সোহাগ সহ ইউনিয়ন আওয়ামীলীগের অংগ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী। নির্বাচনীয় পথসভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজয় রাখতে নৌকা প্রতিকের প্রর্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।
Leave a Reply