শাহাজান, স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডীন্স অনার্স লিস্টে স্থান অর্জন করেছেন মো. সাইদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রি অর্জনকালে তাঁর একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডক্টর ফরিদুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) মামুনুর রশিদ , প্রো-ভিসি(প্রশাসন) আব্দুল আলিম , ট্রেজারার মতিউর রহমান এবং পরিক্ষা নিয়ন্ত্রক হাসনাত কবির। ভাইস চ্যান্সেলর ফরিদুল ইসলাম এই ডিন’স এওয়ার্ড প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সনদে উল্লেখ করা হয়, তিনি MBA in Banking & Insurance প্রোগ্রামে অধ্যয়নকালে ২০২০ সালের Dean’s Honours List-এ স্থান অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও তৎকালীন উপাচার্য (বর্তমানে দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের স্বাক্ষরিত সনদের মাধ্যমে এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।
শিক্ষাজীবনের এ অর্জন তাঁর অধ্যবসায়, একাগ্রতা ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ তাঁকে শিক্ষকতা পেশায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
বর্তমানে মো. সাইদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি উচ্চতর গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি মনে করেন, শিক্ষাজীবনের অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি ভবিষ্যৎ দায়িত্ব পালনে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগায়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, গবেষণায় অবদান রাখা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখাই তাঁর ভবিষ্যৎ পথচলার অন্যতম লক্ষ্য।
তাঁর এ অর্জনে শিক্ষক, সহপাঠী, সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ শিক্ষকতা, গবেষণা ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেছেন।
Leave a Reply