বশেমুরবিপ্রবি প্রক্টরকে অশ্রাব্য ভাষায় গালাগালি, এসিসিই বিভাগের মানববন্ধন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বশেমুরবিপ্রবি প্রক্টরকে অশ্রাব্য ভাষায় গালাগালি, এসিসিই বিভাগের মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রক্টরকে অশ্রাব্য ভাষায় গালাগালি, এসিসিই বিভাগের মানববন্ধন

তৌফিক,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ‘ড. মো: কামরুজ্জামান স্যার-কে’ অশ্রাব্য ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে গালাগালি ও স্যারের পিতামাতাকে নিয়ে অশালীন মন্তব্য করা শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আজীবন স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে।

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক এবং এসিসিই বিভাগের সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ( ইএসডি) বিভাগের সভাপতি ড. মো. রাশেদুজ্জামান । এসময় তিনি বলেন, যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এটি সত্যি অনাকাঙ্ক্ষিত। আমরা যারা বশেমুরবিপ্রবিতে আছি সকলেই আমরা আমাদের শিক্ষার্থীদের সন্তানের মত দেখি এবং তাদের যেকোন বিপদে তাদের পাশে আছে।
তিনি আরো বলেন, আমি দেখেছি কামরুজ্জামান স্যার শিক্ষার্থীদের সাথে আরো বেশি শিক্ষার্থীবান্ধব সেখানে ওনাকে নিয়ে বা তার মৃত মা কে নিয়ে এমন কথা কোনভাবেই আমাদের কাছে গ্রহনযোগ্য নয়। প্রশাসনের কাছে দাবি থাকবে যারা এ ধরনের কাজ করেছে বা করিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করার জন্য।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সভাপতি মাহাবুবা উদ্দিন বলেন, একজন মানুষ হিসেবে আমাদের যে কারো ক্ষেত্রেই (শিক্ষক অথবা শিক্ষার্থী) কারো বাবা মা কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যই খারাপ এ ধরনের বিষয় যেন আর কারোর সাথে না হয় নিশ্চিত করার জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করে ভবিষ্যতে যেন এমন না হয় সে ব্যপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হল।
এসময় রসায়ন বিভাগের সভাপতি নাসির উদ্দিন বলেন, এভাবে কোন মানুষকে নিয়ে কটাক্ষ এবং গালিগালাজ করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে কোনভাবেই গ্রহনযোগ্য নয়।যেসকল শিক্ষার্থী এ ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার দিকে লক্ষ রাখতে বলেন প্রশাসনকে।
এধরণের ঘটনা যে আর পুনরাবৃত্ত না হয় সেজন্য সুনির্দিষ্ট তদন্ত পূর্বক জড়িতদের ব্যবস্থা গ্রহণের দাবি জানান বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া।

এছাড়াও মানবন্ধনে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সভাপতি মো.আশিকুজ্জামান ভূঁইয়া,ফার্মেসি বিভাগের সভাইয়া ড. মোহাম্মদ আলি ও এসিসিই বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d