কুয়েটে আবার অস্থিরতা, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুয়েটে আবার অস্থিরতা, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুয়েটে আবার অস্থিরতা, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Oplus_131072

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবার অস্থিরতা তৈরি হয়েছে। একাডেমিক কার্যক্রম চালু, নতুন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও আগে ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা তাঁদের তিন দফা দাবি তুলে ধরেন।অবস্থান কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক ও কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং তাঁদের কাছে সমস্যা সমাধানের জন্য কিছু সময় চান।অন্যদিকে শিক্ষকদের কর্মবিরতির আজ ছিল অষ্টম দিন। এতে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ৫ মে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্যাম্পাসে সংঘটিত অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে জড়িত ও শিক্ষকদের লাঞ্ছনাকারীদের ৭ কর্মদিবসের মধ্যে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। শিক্ষকদের দেওয়া সেই সময়সীমা আজ শেষ হচ্ছে।কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কুয়েট প্রশাসনকে বেঁধে দেওয়া সময়সীমা আজ শেষ হবে। আগামী শুক্র ও শনিবার আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এরপর রোববার শিক্ষক সমিতির সভায় সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের উদ্বেগের কথা জানান। তাঁরা বলেন, সাবেক উপাচার্যের পতনের পর নতুন উপাচার্য আসার পরেও সেই পুরোনো প্রহসনের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাঁদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। দফায় দফায় তাঁরা স্থানীয়দের হামলার হুমকিও পাচ্ছেন। ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও এখনো শুরু হয়নি। এমন পরিস্থিতিতে তাঁরা আতঙ্কিত। দ্রুত এ অবস্থার অবসান চান তাঁরা।তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, তদন্ত কমিটি শুধু ১৮ ফেব্রুয়ারি সংঘটিত হামলার বিচারের জন্য গঠন করা হয়েছিল; কিন্তু পরে সেই কমিটি ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর প্রশ্নবিদ্ধ শাস্তি আরোপ করেছে। গত ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। কিন্তু তদন্ত কমিটির সদস্যদের পক্ষপাতিত্ব, অনিয়ম এবং সাবেক উপাচার্যের প্রভাবের সুস্পষ্ট প্রমাণ আছে। ২৩ এপ্রিল সেই পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটে বাতিল হওয়ার পরও ১২ মে বর্তমান প্রশাসন সেই প্রতিবেদনের ভিত্তিতে ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ করে, যা আইনানুগভাবে প্রশ্নবিদ্ধ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তদন্ত কমিটির কাছে অভিযুক্ত ৩৭ জনের তালিকা শিক্ষকদের কাছে প্রকাশিত না হলেও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে পৌঁছায়, যা তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সাবেক উপাচার্যের বিদায়ের পর ৩৭ জনের শাস্তিপ্রাপ্ত তালিকা পরিবর্তন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বহিরাগতদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে আত্মরক্ষার আন্দোলনকে শোকজ লেটারে অপরাধ হিসেবে তুলে ধরা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা সাবেক উপাচার্যের পক্ষের শিক্ষকদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। একই ব্যক্তি তদন্ত কমিটি ও শৃঙ্খলা কমিটিতে দায়িত্বে আছেন, যা বিচারব্যবস্থার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে জোরপূর্বক প্রহসনমূলক শাস্তি আরোপের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে, তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি হামলার এবং শিক্ষকদের ওপর ঘটা সব শারীরিক নিগ্রহের সুষ্ঠু বিচার করতে হবে। নতুন তদন্ত কমিটি তাঁদের ক্লাস-পরীক্ষার সঙ্গে সমান্তরালে কাজ করবে। তাঁরা আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসের মধ্যে ক্লাসে ফিরতে চান এবং যেসব শিক্ষক ক্লাস পরীক্ষায় ফিরতে চান, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক হজরত আলী দুপুরে সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব একাডেমিক কার্যক্রম শুরু করতে চাচ্ছি। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছেন। তবে এখন পর্যন্ত ক্লাস খোলার ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত আমার কাছে নেই।’

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপ তো থাকবেই। আমি এখানে আসার বেশ কয়েক দিন হয়ে গেল, এখনো ক্লাস শুরু করতে পারলাম না, এটাও একটা চাপ। যেহেতু বিশাল একটা ঘটনা এবং নানা জটিলতা তৈরি হয়ে আছে। শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবার সঙ্গেই মিটিং করেছি। আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই নিজ নিজ জায়গায় তাঁদের দাবিতে অনড়, এ জন্য সময় একটু বেশি লাগছে।’গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ আহত হন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেয় সরকার। এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক হজরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) [SPARRSO – Space Research and Remote Sensing Organization] পরিদর্শন করেছেন।

 

রবিবার (২৮ জুন ) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।

 

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে প্রায় ৮২ লাখ টাকা ব্যয় হওয়ার খবর প্রকাশের পর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

তিনি দাবি করেছেন, চিকিৎসা ব্যয়ের পুরো প্রক্রিয়াই বিদ্যমান আইন ও সরকারি বিধি অনুসরণ করে সম্পন্ন হয়েছে এবং এতে কোনো অনিয়ম হয়নি।

 

রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চিকিৎসা ব্যয় নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের উপস্থাপনা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই বিষয়টির ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

এর আগে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আ ফ ম খালিদ হোসেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা বিল নিয়েছেন।

 

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তার প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন।

 

শনিবার (২৭ জুন) বেলা সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

এ সময় তারেক রহমান তার বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।

 

শনিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের প্রথমেই ওই সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সমর্থন জানিয়ে বক্তব্য দেন। পরে স্পিকার ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে দিলে তাতে সবাই সমর্থন জানান। এ সময় সংসদে সবাই টেবিল চাপড়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

 

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান সরকার গঠনের চার মাসের মাথায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সফরে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে মালয়েশিয়ার এবং একই সঙ্গে চীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। দীর্ঘ একটি ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের নেতৃত্ব দেওয়ার পরে আমাদের নেতা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন, যেখানে বাংলাদেশের মানুষ তার সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে।

 

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর: সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব পাশ

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

 

শুক্রবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ এলাকার এপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়া এবং অর্থায়নের অভিযোগে ২৬ জুন নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়।

নীলফামারীর সাবেক এমপি আশিকা তিন দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া, বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

 

তিনি জানান, একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোন কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।

 

বিরোধীদলের সমালোচনায় তিনি বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতা স্পষ্ট। তার দাবি, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। পাশাপাশি, জুলাইর গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব: রিজভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই দিন ঠিক করেছেন আদালত। আজ রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

 

এর আগে, ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন। জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন আদালত।

শহীদ হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

রোববার (২৮ জুন) সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সরকারের আমলে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে সাত হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার।

 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাজেটের বিষয়টি বিবেচনা না করেই মাদরাসায় শিক্ষক নিয়োগ দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) বেলা ১১টায় ৩৩ বিজিবি সদর দফতরে এ মাদক ধ্বংস করা হয়।

 

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ছাব্বিশের ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৬ মাস সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে লিকুইড সীসা, এলএসডি, ক্রিস্টাল মেথ আইস, আফিম তৈরীর কেমিক্যাল, ফেন্সিডিল, বিভিন্ন ধরণের বিদেশী মদ ও গাজা।

 

তারা আরও জানায়, দুষ্ট চক্র বাংলাদেশকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, দেশের সীমান্ত ব্যবহার করে মাদকের চোরাচালানের যে কোন অপচেষ্টা দমন করা হবে।

 

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্তে পুশ-ইনের সম্ভাবনা প্রতিরোধ করে যাচ্ছে বিজিবি। পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানও অব্যাহত আছে। আজকের এই কার্যক্রম শুধু আইনগত প্রক্রিয়ার অংশ নয় বরং একটি মাদকমুক্ত দেশ গঠনে জাতীয় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

সাতক্ষীরায় প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আলগেস আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিরোধ চলে আসছে আলগেস আলী ও তার ভাই আব্দুর রাজ্জাকের। এ বিরোধ নিয়ে আদালতে মামলা বিচারাধিন রয়েছে। সেই বিবাদমান জমির দুই পাশে কাজ করছিল দুই পক্ষ। এক পাশে কাজ করছিলেন আলগেস আলীর ছেলে আব্দুল জলিল এবং অপর পাশে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক ও তার ছেলে সাদ্দাম। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক লাঠি দিয়ে ভাতিজা জলিলকে বেধম মারপিট করে।

 

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জলিলকে মৃত ঘোষনা করেন।

 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনারুল হক বলেন, হাসপাতালে আসার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে।

 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রমজান আলীকে কয়েক দফায় ফোন করলেও তিনি সরকারী ফোন রিসিভ করেননি।

 

অবশেষে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান মোবাইলে বলেন, ঘটনা শুনেই মামলা নিতে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি।

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি এমএ খালেক কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্তের নাম

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়ভাগ গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় সুমন মোটরসাইকেলে নিয়ে কাশিয়ার কাশিয়ানী যাচ্ছিলেন। এ সময় গ্রামটির উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা।

 

অভিযোগ রয়েছে, বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখের নেতৃত্বে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

 

পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে হত্যাকাণ্ডের এই ঘটনার পর থেকে বড়ভাগ গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুরে যুবলীগ নেতার নেতৃত্বে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নাফিসা (১৬)-এর মরদেহ নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বৈরচুনা-কাটাবাড়ি শিরাইল নামক এলাকায় নদীর তীরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস এলাকার মানুষ মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার দুপুরে পারিবারিক সদস্যদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে চারজন পানিতে তলিয়ে যান।

 

স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। পরে নাঈম (৭) নামে এক শিশুকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় নাফিসা নিখোঁজ হন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের রশিদের মেয়ের বিয়ে সম্প্রতি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হয়। বৃহস্পতিবার তিনি স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে।

 

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও নদীর গভীরতা, তীব্র স্রোত, কচুরিপানা ও পানির নিচে শ্যাওলা থাকায় উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও নাফিসার সন্ধান না পাওয়ায় অন্ধকার নেমে আসায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

 

শনিবার সকাল থেকে ডুবুরি দল নৌকার মাধ্যমে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও মরদেহের সন্ধান মেলেনি।

 

বিকেলে কাটাবাড়ি শিরাই এলাকায় নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখা গেছে—এমন সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে নাফিসার মরদেহ উদ্ধার করে।

 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। শনিবার ডুবুরি দল সারাদিন উদ্ধার অভিযান চালিয়েছে। পরে কাটাবাড়ি শিরাই এলাকা থেকে নাফিসার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

টাঙ্গন নদীতে নিখোঁজ নাফিসার মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

নরসিংদীতে গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে হত্যার ঘটনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পরই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। এরইমধ্যে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবক মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জুন) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার কর্মকর্তা এ আর এম আল মামুন।

 

জানা যায়, গত বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন এক যুবক। কুকুরটি ছটফট করতে করতে নদীতে ডুবে মারা যায়।

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আসে। পশুর প্রতি নিষ্ঠুরতার ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী গভীরভাবে ব্যথিত হন। প্রাণীর প্রতি মানুষের এমন আচরণ তাকে বিচলিত করে তোলে। সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কিভাবে হয়, তা ভেবে বিস্মিত হন তিনি। ফলে শুক্রবার (২৬ জুন) এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশে সোপর্দ করে নরসিংদী জেলা ছাত্রদল। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামে এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য মোহাম্মদ আলীকে এ ঘটনা ঘটাতে প্ররোচিত করেন।

 

স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ ঘটনায় শাহীন আরার সংশ্লিষ্টতাসহ সার্বিক বিষয় তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযোগ ওঠার পর থেকে শাহীন আরা আত্মগোপনে রয়েছেন।

গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) [SPARRSO – Space Research and Remote Sensing Organization] পরিদর্শন করেছেন।

 

রবিবার (২৮ জুন ) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।

 

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে প্রায় ৮২ লাখ টাকা ব্যয় হওয়ার খবর প্রকাশের পর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

তিনি দাবি করেছেন, চিকিৎসা ব্যয়ের পুরো প্রক্রিয়াই বিদ্যমান আইন ও সরকারি বিধি অনুসরণ করে সম্পন্ন হয়েছে এবং এতে কোনো অনিয়ম হয়নি।

 

রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চিকিৎসা ব্যয় নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের উপস্থাপনা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই বিষয়টির ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

এর আগে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আ ফ ম খালিদ হোসেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা বিল নিয়েছেন।

 

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (২৮ জুন) ম্যাচের প্রথম বাঁশি থেকে শেষ মিনিট পর্যন্ত মাঠের দখল ও আধিপত্য বজায় রেখে নকআউট পর্বের রাজকীয় টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই দাপুটে জয়ের ফলে গ্রুপ সেরা হিসেবে বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্বে পা রাখল আলবিসেলেস্তেরা, যেখানে প্রথম বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে লড়াকু কেপ ভার্দে।

 

ম্যাচের শুরু থেকেই জর্ডানের ওপর অলআউট আক্রমণ চালায় আর্জেন্টিনা। যার ফলশ্রুতিতে ম্যাচের ১৯তম মিনিটে এক দর্শনীয় ফ্রি-কিকে ডেডলক ভেঙে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। গোল হজম করে জর্ডান যখন রক্ষণভাগ গোছাতে ব্যস্ত, ঠিক তখনই প্রথমার্ধের ৩০তম মিনিটে বক্সের ভেতর হুলিয়ান আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন লাওতারো মার্তিনেজ।

 

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চড়া কামড় দেয় জর্ডান। আর্জেন্টিনার রক্ষণভাগের সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে জর্ডানের হয়ে ব্যবধান ২-১ করেন তারকা ফরোয়ার্ড মুসা আল-তামারি। এই এক গোলে আলবিসেলেস্তে শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হলেও, ম্যাচের ৮০তম মিনিটে সব শঙ্কা উড়িয়ে দেন কিংবদন্তি লিওনেল মেসি। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেতেই পুরো গ্যালারি মেতে ওঠে ‘মেসি’ গর্জনে। নিজের ট্রেডমার্ক স্টাইলে এক জাদুকরী ও নিখুঁত ফ্রি-কিকে জর্ডানের দেয়াল ভেঙে বল জালে জড়ান ৩৯ বছর বয়সী এই মহাতারকা। এই গোলের মাধ্যমে জর্ডানের কামব্যাকের সব আশা চিরতরে শেষ হওয়ার পাশাপাশি চলতি ২০২৬ বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোলটি পূর্ণ করলেন এলএমটেন। ৩-১ গোলের এই রাজকীয় জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়নরা এখন কেপ ভার্দেকে বধ করার লক্ষ্যে নকআউটের ছক কষছে।

জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d