পুলিশে দুই স্তরে নিয়োগের চিন্তা, এসআই পদে সরাসরি নয়
পুলিশে দুই স্তরে নিয়োগের চিন্তা, এসআই পদে সরাসরি নয়

পুলিশে দুই স্তরে নিয়োগের চিন্তা, এসআই পদে সরাসরি নয়

Oplus_131072

তিন স্তরের পরিবর্তে দুই স্তরে নতুন সদস্য নিয়োগ দিতে কাজ করছে পুলিশ। উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি নিয়োগ না দিয়ে শুধু কনস্টেবল বা সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে নিয়োগ দিতে চায় বাহিনীটি। আর ওপরের পদে নিয়োগ হবে শুধু সহকারী পুলিশ সুপার বা এএসপি পদে।পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই ও পরীক্ষা–নিরীক্ষা চলছে। এ বিষয়ে মতামত জরিপের জন্য জেলা পুলিশের কাছে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের একটি দল মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করছে।পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিভিন্ন পদের পুলিশ সদস্যদের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিরসন, পদোন্নতি জটিলতা দূর করা এবং পেশাগত উৎকর্ষের জন্যই দুই পর্যায়ে নিয়োগের চিন্তা চলছে। কনস্টেবল থেকে যাঁরা পদোন্নতি পেয়ে এসআই হন, তাঁদের সরাসরি এসআই পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা একটু ভিন্ন চোখে দেখেন। আবার এসআই থেকে যাঁরা এএসপি বা তদূর্ধ্ব কর্মকর্তা হন, তাঁরা প্রাপ্য মর্যাদা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হন।পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিচের পদগুলো থেকে পদোন্নতি পেয়ে উঠে আসা কর্মকর্তাদের সুযোগ–সুবিধা প্রদানের ক্ষেত্রে অন্য ধাপের কর্মকর্তারা অনেক সময় প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়ান। বাহিনীর সদস্যদের মধ্যকার এই দ্বন্দ্ব নিরসন করা দুই ধাপে নিয়োগের চিন্তার অন্যতম কারণ।
পুলিশ সংস্কার কমিশনকে পুলিশ সদর দপ্তরের দেওয়া প্রস্তাবে দুই স্তরে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেখানে কনস্টেবলদের ১৭তম গ্রেডের পরিবর্তে ১৬তম গ্রেড প্রদান করার কথাও বলা হয়। তবে সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশে এই প্রস্তাব আমলে নেওয়া হয়নি। এ অবস্থায় দুই স্তরে নিয়োগের নানা দিক তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এ ক্ষেত্রে কনস্টেবলদের গ্রেড পরিবর্তন অথবা ভবিষ্যতে সরাসরি এএসআই পদে নিয়োগ দেওয়ারও চিন্তাচলছে। তাঁরাই পরে যোগ্যতা অনুযায়ী এএসপিসহ তদূর্ধ্ব পদ পর্যন্ত পদোন্নতি পাবেন।এসব বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের নিয়মিত পদোন্নতি, মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোচানো এবং মামলার তদন্তের জন্য শুরু থেকেই সব পর্যায়ের সদস্যদের প্রস্তুত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে দুই স্তরে নিয়োগের চিন্তা চলছে। এই প্রস্তাব পরীক্ষা–নিরীক্ষা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।


অসহায় প্রবীণদের মাঝে গাইবান্ধায় বয়স্ক ভাতা বিতরণ

 

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলামের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে বয়স্ক ভাতা বিতরন করা হয়েছে।শনিবার বেলা ১১ টার দিকে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত আঞ্জুমান মফিদুল ইসলামের সম্মেলন কক্ষে এই বয়স্ক ভাতা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রিশ জন উপকারভোগী বয়স্ক নারী-পুরুষের প্রত্যেকের হাতে বয়স্ক ভাতার নগদ অর্থ তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব এ্যাডভোকেট এ,এস.এম হুমায়ন ইকবাল বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম একটি ইসলামী জনকল্যান সংস্থা। বেওয়ারিশ লাশ দাফন, মরদেহ ও রোগী পরিবহনের জন্য চব্বিশ ঘন্টা ফ্রি বা স্বল্প খরচে এ্যাম্বলেন্স সার্ভিস প্রদান, অসহায় দরিদ্রদের সহায়তা সহ সংস্থাটির নানা কার্যক্রম তুলে ধরেন তিনি।

 

অপর দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখাকে তাদের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সভাপতি আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, সহ- সভাপতি আব্দুল লতিফ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, গাইবান্ধা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমানসহ অন্যরা।

 

এছাড়া বয়স্ক ভাতা বিতরন অনুষ্ঠানের আগে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ের মুল ফটকের সামনে,”পরিস্কার পরিবেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে মফিদুল ইসলাম আয়োজিত ঝাড়ু হাতে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

অসহায় প্রবীণদের মাঝে গাইবান্ধায় বয়স্ক ভাতা বিতরণ

আদালতের নিষেধাজ্ঞার পরও বাড়িতে আগুন

 

স্টাফ রিপোর্টার

মাইদুল ইসলামঃ

 

নীলফামারীতে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনায় বাড়ির মালিকসহ চারজন আহত হয়েছেন বলে এজাহারে দাবি করা হয়েছে। আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুঠিয়ার মোড় (সিপাইপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. বাহাদুর রহমান বাদী হয়ে নীলফামারী সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে এজাহার দিয়েছেন।

বাদীর দাবি, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে তিনি নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমআর ১৮১/২০২৬ নম্বর মামলা করেন। মামলার আদেশে প্রতিপক্ষকে নালিশি জমিতে প্রবেশে বারিত করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশনামায় আরও বলা হয়েছে, প্রতিপক্ষ জমি নিয়ে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করলেও সেখানে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সহকারী কমিশনার (ভূমি)-এর দখলসংক্রান্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনা শেষে আদালত প্রতিপক্ষকে নালিশি জমিতে প্রবেশে নিষেধ করেন।

বাদীর এজাহার অনুযায়ী, আদালতের ওই আদেশের পর ২৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তিনি রাজমিস্ত্রি দিয়ে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। বেলা আনুমানিক ২টা ৪০ মিনিটে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়।

এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন বাহাদুর রহমান। পরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়। তাঁর ছেলে, স্ত্রী, মা ও ভাতিজাকেও মারধরের অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির নির্মাণাধীন অংশ ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করে। পরে কয়েকজন ঘরে ঢুকে স্বর্ণালংকার ও বাড়ি নির্মাণের জন্য রাখা ৫ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাদী।

এরপর একটি ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং বাড়ির তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ও আহতদের নিয়ে ব্যস্ত থাকায় থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেছেন।

আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সেখানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের মতো ঘটনা কীভাবে ঘটল? আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দায়িত্ব থাকলেও ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। বাদীর অভিযোগের বিপরীতে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের তদন্তের ফলাফল পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যাতে আরও বড় ধরনের সংঘাত না ঘটে, সে জন্য দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের নিষেধাজ্ঞার পরও বাড়িতে আগুন

ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশাল।

 

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প সংরক্ষণ, আধুনিক নকশার সঙ্গে স্থানীয় কারুশিল্পীদের পরিচিত করা, পণ্যের মানোন্নয়ন এবং দেশ-বিদেশের বাজারব্যবস্থার সঙ্গে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী মৃৎশিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

 

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশ (এনসিসিবি), ঢাকা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকঁচা গ্রামের সমতল পাল সম্প্রদায়ের নির্বাচিত ৩০ জন মৃৎশিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২৩ জন নারী ও ৭ জন পুরুষ মৃৎশিল্পী ছিলেন।

 

 

 

কর্মশালায় ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, আধুনিক নকশা ও নান্দনিকতা, পণ্যের মানোন্নয়ন, নতুন পণ্য তৈরি এবং আধুনিক বাজারব্যবস্থার সঙ্গে স্থানীয় কারুশিল্পীদের সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।

 

 

আয়োজকরা জানান, ঠাকুরগাঁওয়ের সমতল পাল সম্প্রদায়ের মৃৎশিল্পীদের দীর্ঘদিনের ঐতিহ্য ও দক্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক সময়ের উপযোগী পণ্য তৈরি এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করাই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে স্থানীয় কারুশিল্পীদের দক্ষতা ও আয় বৃদ্ধির পাশাপাশি হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এ সময় উপস্থিত থেকে কর্মশালার বাস্তবায়ন করেন,

 

কর্মশালার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ-জামান । এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা ঘোষ ও সুজন খান, ইএসডিও।

 

 

কর্মশালার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন  আশিকুর রহমান (রিজভী) ও খোকন দাস, ইএসডিও। সহকারী সমন্বয়ক হিসেবে ছিলেন রফিকুল ইসলাম, এনসিসিবি।

 

রিসোর্স পারসন হিসেবে ছিলেন, ইএসডিও হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স আইনুল হক, এনসিসিবি, চন্দ্রশেখর সাহা। সহকারী রিসোর্স পারসন ছিলেন আশরাফুল আলম (শাওন)  কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

 

 

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী মৃৎশিল্পীদের হাতে তাঁদের অংশগ্রহণ ও কাজের স্বীকৃতি হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়।

 

 

এ সময় আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারী সকল কারুশিল্পীকে পরবর্তীতে ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশ (এনসিসিবি)-এর সদস্য করার উদ্যোগ নেওয়া হবে।

 

 

একই সঙ্গে ঢাকায় আয়োজিত বিভিন্ন কারুশিল্প প্রদর্শনীতে তাঁদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

 

 

কারুশিল্প সংরক্ষণে এনসিসিবি

 

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ (এনসিসিবি) দীর্ঘ চার দশক ধরে দেশের কারুশিল্প ও কারুশিল্পীদের সংরক্ষণ, পুনর্জীবন ও বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি দেশীয় কারুশিল্পের প্রসার, দক্ষ কারুশিল্পীদের স্বীকৃতি প্রদান এবং নবীন কারুশিল্পীদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

 

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করবে।

ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেল তল্লাশি করে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

 

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার

মানিকগঞ্জে ঘোড়ার মাংস সহ ৯ জন কে কারাদণ্ড

 

 

আতিকুর রহমান আশিক

মানিকগঞ্জ প্রতিনিধি

 

 

মানিকগঞ্জে ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতির অভিযোগে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজেলার জাগীর পাট গবেষণা এলাকায় পরিত্যক্ত হাসান অ্যান্ড ব্রাদার্সের একটি কারখানায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে ১৩টি ঘোড়া জবাই করা অবস্থায় এবং একটি ঘোড়া জীবিত অবস্থায় পাওয়া যায়। পরে নয়জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মিজানুর রহমান (৩০), রুবেল (৩৯), সোহেল রানা (৩০), ইমন হাসান (২৮), মো. তুহিন (১৯), ইব্রাহীম খলিল (২১), মাসুদ রানা (২৪), হুমায়ুন কবির (৩৫) ও মারুফ (২৬)।

 

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রিক্তা খাতুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সেখানে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও সরবরাহের প্রক্রিয়া চলছিল। বিষয়টি আইনগতভাবে গুরুতর হওয়ায় সংশ্লিষ্ট আইনের ধারায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে নয়জনকে ২৪ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন অন্যদের একত্রিত করে এ কাজের মূল সমন্বয় করায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রিক্তা খাতুন আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঘোড়াগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা, গাজীপুর ও জামালপুরের বাসিন্দা রয়েছেন। ঘোড়াগুলো জবাইয়ের পর মাংস প্যাকেটজাত করে সংশ্লিষ্টদের কাছে সরবরাহের পরিকল্পনা ছিল। এসব মাংস পরবর্তী সময়ে বিভিন্ন বাজারে সরবরাহ করা হতে পারে।

 

তিনি বলেন, ঘটনাস্থলে ঘোড়াগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করার চিত্র পাওয়া গেছে। একটি প্রাণীর সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ অত্যন্ত অমানবিক। আইন ভঙ্গের পাশাপাশি পশুর প্রতি নিষ্ঠুর আচরণের বিষয়টিও গুরুতরভাবে দেখা হয়েছে।

 

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন বলেন, “ঘোড়ার মাংস খাওয়া নিষিদ্ধ। জবাই করা ঘোড়ার মাংস দ্রুত প্যাকেটজাত করে সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে ঘোড়াগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যার চিত্রও পাওয়া যায়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং জবাই করা মাংস কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মানিকগঞ্জে ঘোড়ার মাংস সহ ৯ জন কে কারাদণ্ড 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩