আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের ইতিহাস: সালাহউদ্দিন আহমদ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের ইতিহাস: সালাহউদ্দিন আহমদ

আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের ইতিহাস: সালাহউদ্দিন আহমদ

Oplus_131072

খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের লিগ্যাসি, যেটা আমি সব সময় বলি, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসনব্যবস্থার প্রবর্তনের ইতিহাস। সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন দূরীভূত করার ইতিহাস। এই যে চোরতন্ত্রের ওয়ারেশি ব্যবস্থা, সেটা শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনার সময় পর্যন্ত গড়িয়েছে।’
শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বিভাগে ভাগ করে ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশের আয়োজন করছে। গত সপ্তাহে চট্টগ্রামে প্রথম পর্বের আয়োজন শেষে খুলনায় আজ খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।সালাহউদ্দিন আহমদ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রবঞ্চনামূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার ফলে রাষ্ট্রের দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তারা গণতান্ত্রিক জবাবদিহি নষ্ট করেছে। শেখ হাসিনার সময় বিশেষ কেন্দ্রীভূত সরকার তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে মুক্তির জন্য বহু জীবন দিতে হয়েছে।বিএনপির এই নেতা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আওয়ামী লীগের ১৫-১৬ বছরের ফ্যাসিবাদের সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের জন্য অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে, যদি আওয়ামী লীগের ওই সময়ে শুধু ট্যাক্সের ক্ষেত্রে যে অপব্যবহার ও দুর্নীতি করা হয়েছে, তা যদি অর্ধেকও করা হতো, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডাবল করা যেত এবং হেলথ বাজেট তিন গুণ করা যেত।
সেমিনারে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘কোনো সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না, যদি রাজনৈতিক শক্তি না চায়। রাজনীতিতে ভালো মানুষ, ভালো নেতৃত্ব এলেই মৌলিক অধিকার রক্ষা সম্ভব। তরুণ প্রজন্মের জন্য এখন রাজনীতিতে যোগ দেওয়ার ভালো সময়। গত ১৬-১৭ বছর ভালো মানুষ যেন রাজনীতিতে না আসতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছিল।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার সহযোগী অধ্যাপক আজিজুল হক, বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাষক মারুফ মল্লিক, চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক সাইফুল ইসলাম খন্দকার, ‘শিখো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ার্দার।
কর্মসূচির অংশ হিসেবে কাল শনিবার সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন সালাহউদ্দিন আহমদ। তারুণ্যের ভাবনা ও অধিকার নিয়ে খুলনার পর ২৩ মে বগুড়ায় এবং ২৭ মে ঢাকার মাধ্যমে কর্মসূচির শেষ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d