নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তিতে সতর্কতা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তিতে সতর্কতা

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তিতে সতর্কতা

Oplus_131072

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারক চক্র শিক্ষার্থী ভর্তির নামে অবৈধ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতারণা এড়াতে এসব প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে ইউজিসি।আজ রোববার (১৮ মে) ইউজিসির এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক কিংবা একাডেমিক কার্যক্রম এখনো শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, এতে ‘ভিসি’র নামে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।
ইউজিসি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ভর্তিসংক্রান্ত কার্যক্রমে অংশ না নেন, সে জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d