ভিনি জুনিয়র: অতি অল্প হইল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভিনি জুনিয়র: অতি অল্প হইল

ভিনি জুনিয়র: অতি অল্প হইল

Oplus_131072

দরিদ্র এক পরিবারের ছেলে প্রতিভাবান ফুটবলার। বল পায়ে দৌড়াতে দৌড়াতে জিতেছে ইউরোপ। একাধিকবার। হয়েছেন ফিফার ‘বেস্ট’। কিন্তু গায়ের রং কালো বলে শুনতে হয় গালমন্দও। মাঠের মতো গ্যালারি সঙ্গে সেই লড়াইয়েও একবিন্দু ছাড় দেয় না ছেলেটি।
পর্দায় মানুষের শূন্য থেকে সুবিশাল হয়ে ওঠার এমন গল্প সবার বরাবরই পছন্দের। কারণ, মানুষ বাঁচে আশায়, প্রেরণায়। নেটফ্লিক্সের ‘ভিনি জুনিয়র’ অথবা ‘বাইলা ভিনি’ (নাচো ভিনি) তথ্যচিত্রে এই প্রেরণাটুকুই নেই। তা ছাড়া সব আছে। সাও গনসালোয় রাস্তার দেয়ালে বল মেরে ফিরতি বলে ড্রিবলিং শেখা থেকে ফ্লামেঙ্গো, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল, চ্যাম্পিয়নস লিগ জয়, বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ…শুধু প্রাণটুকুই যেন নেই!
কিছু ভিডিও, ভিনিসিয়ুসের পরিবার ও বন্ধুবর্গ, রিয়াল সতীর্থ, কোচ—বিভিন্ন সময়ে ভিনিকে নিয়ে তাঁদের কথামালা এবং সিংহভাগ সময়ে বর্ণবাদ ইস্যুই বেশি প্রাধান্য পেয়েছে। আর ভিনির নিজের আত্মকথন তো আছেই। দেখে মনে হয়, বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও নিয়ে তা সম্পাদনার কাজটি ভালোভাবে করতে পারলে বুঝি এমন তথ্যচিত্র বানানো সম্ভব!
খেলাধুলার তারকাদের জীবন নিয়ে বানানো তথ্যচিত্রে খেলোয়াড়ই কেন্দ্রবিন্দু, ভিনির তথ্যচিত্রে তা খুব ভালোভাবে মানা হলেও সবকিছুই যেন ভাসা ভাসা। নেই গভীর কোনো ডুব। এখন পর্যন্ত তাঁর গোটা ক্যারিয়ারই ভাসা ভাসা কথামালা ও ভিডিওতে সাজানো, কিন্তু নেই সাও গনসালোর ‘স্ট্রিট ফুটবল’কে বার্নাব্যু পর্যন্ত নিয়ে আসার শিকড়ের সুলুকসন্ধান।
আরও পড়ুন
চাক দে! ইন্ডিয়া: শাহরুখের সেরা সিনেমা, মসলার বাইরে সাহসী বলিউড
১২ মে ২০২৫
তবে একেবারে যে কিছু নেই, তা–ও নয়। ক্লাবের সাপ্তাহিক নির্দেশনা মেনে ভিনির বাড়ির শেফ তলেতলে খাবারে কী মেশান, সেটার বিবরণ আছে। ভিনির বিলাসবহুল বাড়ির ভেতরে সুইমিংপুল, সেলুন, ডাইনিং থেকে বাড়ির বাইরের ‘লুক’—এসব ঘুরেফিরে এসেছে অনেকবার।ভিডিও ক্লিপের ফাঁকে ফাঁকে সবার কথা শুনে নতুন কিছু জানার সুযোগ খুব কম। মেস্তায়ায় ‘বানর, বানর’ বলে গ্যালারির চিৎকার, ব্রিজের মাঝে ভিনির জার্সি পরানো একটি কুশপুত্তলিকার ফাঁসির ছবি ছাড়া বাকি সব শুনে ও দেখে প্রশ্ন জাগতে পারে, নতুন কী জানলাম?
ভিনিকে নিয়ে বানানো তথ্যচিত্র দেখা যাবে নেটফ্লিক্সেইনস্টাগ্রামে
তথ্যচিত্রের শুরুতে ভিনি বলছেন, রিয়ালকে নিজের ঘরের চেয়েও তাঁর আপন মনে হয়। একটু এগোনোর পর বলছেন, ফ্লামেঙ্গোয় খেলা তাঁর শৈশবের স্বপ্ন এবং একই কথার পুনরাবৃত্তি ঘটেছে জাতীয় দলে ডাক পাওয়ার পর। সম্পাদনা নিয়ে ভ্রুকুটি জাগতেই পারে। কারণ আরও আছে। তথ্যচিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত গল্পে ধারাবাহিকতার অভাব। অন্য প্রসঙ্গ চলে এসেছে হুটহাট।
তবে বর্ণবাদ ইস্যুর অবস্থান জোরালো। প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিটের এই তথ্যচিত্রে অন্তত অর্ধেক সময়জুড়ে এই ইস্যুর বিরুদ্ধে ভিনির চলমান যুদ্ধের বিভিন্ন বিষয় উঠে এসেছে। যা দেখতে দেখতে মনে হতে পারে, এখানে ভিনির গল্প কোথায়?
আরও পড়ুন
অজয় দেবগন কতটা ‘আবদুল রহিম’ হতে পারলেন
০৫ মে ২০২৫
মানে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তিদের শূন্য থেকে সুবিশাল হয়ে ওঠার পেছনে যেমন খেলার দক্ষতা, অনুশীলন এবং মনস্তত্ত্বের গল্প থাকে, ব্রাজিলিয়ান ফুটবল স্টাইলের গন্ধ থাকে, সেসব আসেনি। ভিনির গল্পকে যদি এক পাতিল জ্বাল দেওয়া সর পড়া দুধ হিসেবে ধরা হয়, তাহলে এমিলিও দমিঙ্গোজ ও আন্দ্রুচা ওয়াডিংটনের এই তথ্যচিত্র শুধু সরটুকু পর্যন্তই যেতে পেরেছে। দুধের আসল স্বাদটাই নেই!ভিনিসিয়ুসএক্স ১৫ মে তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার পর স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়া ভিনির বিরুদ্ধে মামলা করতে পারে। লা লিগার ক্লাবটি মনে করে, এই তথ্যচিত্রে তাদের সমর্থকদের বর্ণবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। অবশ্য এর চেয়েও ভয়ংকর ব্যাপার আছে এই তথ্যচিত্রে।কালো হওয়ায় স্প্যানিশ পুলিশের হয়রানির বিবরণ আছে ভিনির এক বন্ধুর মুখে। সব মিলিয়ে ভিনির সাফল্য ও বর্ণবাদের বিরুদ্ধের যুদ্ধের বিবরণই বেশি। শিরোনামে ভিনির নাচের কথা বলা হলেও ভেতরে তাঁর নাচুনে ফুটবলের শিকড় হদিস না পাওয়ায় তথ্যচিত্রটি আসলে ‘অতি অল্প হইল…।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d