অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে

অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে

Oplus_131072

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর সবার চোখ ছিল দলটির ১০ নম্বর জার্সির দিকে। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত এই জার্সি পরে একের পর এক ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যান মেসি। ফলে এমন আইকনিক জার্সির চাপ নেওয়াটা মোটেই সহজ ছিল না।
পাশাপাশি মেসির আগেও এই জার্সি যাঁদের গায়ে উঠেছে, তাঁদের অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। মেসির আগে বার্সার ১০ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর গায়ে। এর আগে এই জার্সি পরতেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং তাঁর আগে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। সেই ধারাতেই মেসির গায়ে এই জার্সি ছিল ১৩ বছরের মতো। ফলে মেসি ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল এই জার্সির দিকে।
শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে এই জার্সি দেওয়া হয় সম্ভাবনাময় তারকা আনসু ফাতিকে। সে সময় মেসির বিকল্প হিসেবে তাঁকেই বিবেচনা করা হচ্ছিল। বল পায়ে মাঠে নেমে নিজের ঝলকও দেখাতে শুরু করেছিলেন। কিন্তু ১০ নম্বর জার্সির চাপে কি না কে জানে, একপর্যায়ে ভেঙে পড়লেন ফাতি।

আরও পড়ুন
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি খুঁজে নিল বার্সা
০১ সেপ্টেম্বর ২০২১
একের পর এক চোট তাঁকে বার্সায় থিতু হতে দিল না। মাঝে ব্রাইটনে গিয়ে ধারেও খেলেছেন। এখন অবশ্য বার্সেলোনাতেই আছেন। শেষ হতে যাওয়া মৌসুমে সব মিলিয়ে খেলেছেন ১১ ম্যাচ; ১০ নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়ের জন্য যা বেমানানই বটে।
বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল পরবেন ১০ নম্বর জার্সিএএফপি
তবে ফাতি–যুগ পেরিয়ে ১০ নম্বর জার্সি নাকি খুঁজে পেতে যাচ্ছে ‘নতুন মেসি’কে। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মৌসুম থেকে ১০ নম্বর জার্সি পরবেন লামিনে ইয়ামাল।
মাত্র ১৭ বছর বয়সেই অসামান্য সব অর্জনের সাক্ষী হয়েছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সার হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার লিগ, কোপা দেল রে ও লা লিগা শিরোপা। দলের এই অর্জনে ব্যক্তিগতভাবে ইয়ামালের ভূমিকা ছিল অসামান্য।
আরও পড়ুন
মেসির ১০ নম্বর জার্সিতে গোল করে যা বললেন দিবালা
০৬ সেপ্টেম্বর ২০২৪
চলতি মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। অনেকের কাছে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, পাশাপাশি আছেন সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের তালিকাতেও। মেসির বিদায়ের পর এত দিন হয়তো এমন কাউকেই খুঁজছিল ১০ নম্বর জার্সিটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d