আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি

আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি

Oplus_131072

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
আজ বুধবার নোটিশটি দেওয়া হয়েছে। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশটি যুক্ত করা হয়েছে।নোটিশে বলা হয়, গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে থানা-পুলিশ। উল্লেখ্য, এই তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনের কারণে অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি। তা সত্ত্বেও আবদুল হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে ছাড়িয়েছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবদুল হান্নান মাসউদকে ব্যাখ্যা এবং তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ তিন দিনের মধ্যে এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো বলে নোটিশে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিল অব্যাহতি, থানা থেকে ছাড়া হলো হান্নান মাসউদের জিম্মায়
১৭ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডি এলাকায় গত সোমবার রাতে এক ব্যবসায়ীর নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে ‘মব’ (বিশৃঙ্খলা) তৈরি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন তরুণ। তবে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেনি। তারা মব তৈরি করা তিন তরুণকে থানায় নিয়ে যায়। এই তিন তরুণকে থানায় নেওয়ার পর গতকাল বিকেলে সেখানে যান আবদুল হান্নান মাসউদ। পুলিশ বলছে, তাঁর জিম্মায় তিন তরুণকে ছেড়ে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d