নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ চলছে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ চলছে

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ চলছে

Oplus_131072

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দলটির মহানগর উত্তর শাখা এ কর্মসূচি আয়োজন করে।
বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে ১১টার পর থেকেই ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতা-কর্মীরা। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আজ সাংবাদিকদের জানান, তাঁরা দুই দাবি নিয়ে বিক্ষোভ করছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে চলে যাচ্ছে।
কর্মসূচি প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আজ জানান, তাঁরা দুই দাবি নিয়ে বিক্ষোভ করছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে চলে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অচলাবস্থার উদাহরণ টেনে সরোয়ার তুষার বলেন, এ অবস্থার জন্য নির্বাচন কমিশন দায়ী। তাদের এ রায়ের (দক্ষিণ সিটির মেয়র নির্বাচন) বিরুদ্ধে আপিল করার কথা ছিল। কিন্তু তারা কোনো রহস্যজনক কারণে মামলার বিবাদি হওয়ার পরও আপিল না করে গেজেট প্রকাশ করেছে।
সরোয়ার তুষার বলেন, ‘এ নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
এ নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সরোয়ার তুষার, এনসিপির যুগ্ম আহ্বায়ক
সমাবেশে এনসিপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন তাঁরা। ইসি ভবন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d