নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ৯ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ৯

নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ৯

Oplus_131072

নাবিক ভর্তি–সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ সদস্যকে আটক করেছে নৌবাহিনী। গত সোমবার খুলনার সোনাডাঙ্গা থানার একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলমান। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার একটি হোটেলে অভিযান চালিয়ে নাবিক ভর্তি–সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে। অভিযানের সময় হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রার্থীরা জানান, প্রতারক চক্রের সদস্যরা ৮-১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যাংকের ব্ল্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং হোটেলে আসার সময় তাদের ব্যক্তিগত মুঠোফোন নিয়ে নেয়। এ ছাড়া প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষা এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d