৫ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৫ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি

৫ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি

Oplus_131072

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়েও অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।বেলা সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা ৫ ঘণ্টার বেশি সময় ছাত্রদলের নেতা-কর্মীরা এলাকাটির সড়ক অবরোধ করে রেখেছেন। এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।
শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।
ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়-সংলগ্ন সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে শাহরিয়ার আলমের খুনিদের কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর কোনোভাবে এই হত্যার দায় এড়াতে পারেন না। তাই তাঁদের পদত্যাগ দাবি করছি।’‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা এক বিবৃতিতে জানায়। এ প্রসঙ্গে রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা জানিয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি। তাঁরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বিকেল ৫টা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।
গতকাল এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবেন সংগঠনের নেতা-কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d