আম্পায়ারের সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’, কেন খেপলেন প্রীতি জিনতা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আম্পায়ারের সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’, কেন খেপলেন প্রীতি জিনতা

আম্পায়ারের সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’, কেন খেপলেন প্রীতি জিনতা

Oplus_131072

আবার খেপলেন প্রীতি জিনতা। কয়েক দিন আগে রাজস্থানের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর সঙ্গে ভুয়া আলিঙ্গনের ছবি প্রকাশে রেগেছিলেন এই বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের মালিক। এবার প্রীতি খেপেছেন তৃতীয় আম্পায়ারের ওপর। গতকাল পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ তিনি।
আসল ঘটনা কী
ঘটনাটি ঘটে পাঞ্জাব ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে। মোহিত শর্মার করা বলটিতে শশাঙ্ক সিং লং অনের দিকে উড়িয়ে মারেন। সেখানে ফিল্ডিং করছিলেন করুন নায়ার। বাউন্ডারির একেবারে কাছে এক পায়ে দাঁড়িয়ে বলটি ধরে সীমানার মধ্যে ফেলেন নায়ার। তবে এমনটা করার পরই সঙ্গে সঙ্গে ছক্কার ইশারা করেন। মানে তাঁর পা বাউন্ডারি দড়িতে লেগেছে। অন্তত নায়ার সেটিই বলেছেন।

প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় প্রীতিকেবিসিসিআই
তবে রিপ্লেতে তৃতীয় আম্পায়ার দেখেছেন ভিন্ন কিছু। বল হাতে থাকার সময় নায়ারের পা বাউন্ডারির দড়িতে লাগেনি বলে মনে করেছেন তিনি। তাতে ফিল্ডার ছক্কার ইশারা দিলেও তৃতীয় আম্পায়ার ছক্কা দেননি। ওদিকে ছক্কা ভেবে ব্যাটসম্যান শশাঙ্ক কিং ও শ্রেয়াস আইয়ার দৌড়েছেনও দেরিতে, নেন ১ রান।
তাতেই খেপেছেন প্রীতি। বলিউডের এই অভিনেত্রী নাকি নায়ারের সঙ্গেও কথা বলেছেন। ম্যাচ শেষে তাঁকে নায়ার জানিয়েছেন, এটা ছক্কাই ছিল। এক্সে তাই ক্ষোভ উগরে দিয়েছেন প্রীতি, ‘এত বড় মানের টুর্নামেন্টে, যেখানে তৃতীয় আম্পায়ারের হাতে এত প্রযুক্তি রয়েছে, সেখানে এমন ভুল গ্রহণযোগ্য নয় এবং একেবারেই হওয়া উচিত নয়। ম্যাচের পরে আমি করুনের সঙ্গে কথা বলেছি এবং সে নিশ্চিত করেছে, এটা নিশ্চিতভাবেই ছয় ছিল।’
টি–টোয়েন্টি ম্যাচে একেকটি রানই মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাঞ্জাবের দেওয়া ২০৭ রানের লক্ষ্য কাল ৩ বল বাকি থাকতে উতরে গেছে দিল্লি। ওই বলে ছক্কা হলে পাঞ্জাবের রান হতো ২১১। তখন ফল অন্য রকমও হতে পারত। আইয়ার ও শশাঙ্ক ছক্কার ইশারার কারণে দৌড়ে ১ রানের বেশি নেননি, যেখানে আরও ২ রান নেওয়া সম্ভব ছিল। পাঞ্জাবের মালিক প্রীতির ক্ষোভটা এ কারণেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d