নয়াপল্টনে চলছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নয়াপল্টনে চলছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

নয়াপল্টনে চলছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠনের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে।তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পুরো মে মাসজুড়ে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিন সংগঠন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আটটি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরই মধ্যে সফলভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়, যা এ কর্মসূচির চূড়ান্ত পর্ব।

দলীয় নেতারা এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাজের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চান, সেটি হলো— ‘রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d