দেশের প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দেশের প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা

দেশের প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা

রাজধানীর শান্তিনগরে স্কাই সিটি বাংকেট হলে সোমবার ২৬ মে বসে তারার আসর। Excellence in Success Award 2025 এর এই আসরে দেশের প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে সোহানী শিফাকে সংবর্ধনা দেওয়া হয়। পুরষ্কার হাতে পেয়ে সোহানী শিফা তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি মনে করেন, নারীরা এখন আরো লিখতে আগ্রহী হবে। সাহিত্য ও সংস্কৃতিতে যা নতুন দার উন্মোচন করবে।
সোহানী শিফা কবিতা আবৃত্তি করতে এবং লিখতে পছন্দ করেন। ২০১১ সালে অমর। একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয় তার প্রথম ক্রাইম থ্রিলার উপন্যাস “বয়ফ্রেন্ড ডট কম”। কিন্তু তিনি তার লেখা দ্বিতীয় উপন্যাস “লাশ নম্বর ৪০৩” প্রকাশের পর ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেন। তার লেখা থিলার উপন্যাসগুলো হচ্ছে, বয়ফ্রেন্ড ডট কম, লাশ নম্বর ৪০৩, এবং ৮৬ জনসন রোড। তিনি বই পড়তে পছন্দ করেন এবং সোশাল মিডিয়ার মাধ্যমে তার পড়া বইয়ের রিভিউ করে অন্যদের বই পড়তে উৎসাহিত করেন।World of Unity প্রেজেন্ট “Excellence In Success Award। সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং ভার্চুয়াল ক্ষেত্রে যারা বছরজুড়ে অনন্য অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মানিত করতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। প্রায় ২০টি বিভাগে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ২০১৮ সাল থেকে World of Unity এবং গ্রীন লিফ পরিবার সম্মানের সাথে এই আয়োজন করে আসছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে ছিলেন জয়নুল আবেদীন , সম্মানিত সিনিয়র অ্র্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি, সভাপতি, বাংলাদেশ আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরজাদা শহীদুল হারুন পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব (অবঃ) অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আপেল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। শফিকুল ইসলাম রাহী, সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটি।সাবনিন ইসলাম সানান, সিনিয়র অভিনেত্রী দিলারা জামান,নতুন রত্না, রুনা খান। অভিনেত্রী নতূন, আখিঁ আলামগীর, সাজিয়া সুলতানা পুতুল, নওশবা,ভাবনা,আব্দুল নুর ক্যাপ্টেন মহসিন আলম মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ সহ আরো অনেক গুনিজন, সেলিব্রিটি ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d