জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় সহকর্মীদের উদ্দেশে বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জামায়াতের আমির তার ফেসবুক স্ট্যাটাসে নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দেন।
জামায়াতের আমির আরও বলেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।
Leave a Reply