ঢাকার উদ্দেশে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঢাকার উদ্দেশে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা

ঢাকার উদ্দেশে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের জাপান সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
গত বুধবার (২৮ মে) অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা টোকিও পৌঁছান। চার দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে ২৯ মে ‘নিক্কেই ফোরাম ফর এশিয়া’য়যোগদান এবং জাপানি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। ৩০ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। একই দিন প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d