জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের রায় রোববার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের রায় রোববার

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের রায় রোববার

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় রোববার।

এ বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।

শনিবার (৩১ মে) জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, রোববার (১ জুন) নিবন্ধন ও প্রতীক দুটিই ফিরে পাবেন তারা।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

এ মামলায় আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d