নতুন নকশার টাকা পাওয়া যাবে যে ১১ ব্যাংকে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নতুন নকশার টাকা পাওয়া যাবে যে ১১ ব্যাংকে

নতুন নকশার টাকা পাওয়া যাবে যে ১১ ব্যাংকে

বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি তিনটি নতুন নোট বাজারে এসেছে। আজ (১ জুন) থেকে নির্বাচিত ১১টি বাণিজ্যিক ব্যাংকে এই নতুন নোট সরবরাহ শুরু হলেও সাধারণ গ্রাহকরা আগামীকাল (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

জানা যায়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। ১,০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ (সামনের দিকে) ও জাতীয় সংসদ ভবনের (পেছনের দিকে) চিত্র রয়েছে। এই নোটে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। অন্যদিকে, ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের চিত্র, যা সজ্জিত ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়ে।
সব নোটেই জলছাপ হিসেবে যুক্তকরা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুন (রোববার) থেকে দেশজুড়ে গ্রাহকদের মাঝে নতুন টাকা বিতরণ শুরু হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d