সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতের প্রতিনিধি দল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতের প্রতিনিধি দল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল।
সোমাবর (২ জুন) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টিমের এ বৈঠক শুরু হয়।
টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।এর আগে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ চার বিচারপতির স্বাক্ষরের পর আপিল বেঞ্চে দেওয়া এ আদেশ প্রকাশ করা হয়। আদেশের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d