এমপিওভুক্ত হচ্ছে ১৫১৯ মাদরাসা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এমপিওভুক্ত হচ্ছে ১৫১৯ মাদরাসা

এমপিওভুক্ত হচ্ছে ১৫১৯ মাদরাসা

সারা দেশে ১ হাজার ৫১৯টি মাদরাসাকে এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন ‍তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে ১ হাজার ১৩৫টি মাদরাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। ৪৯৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া, ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদরাসা সমূহ এমপিওভুক্তি বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯ শতাংশ। ২০২৫ সালের মধ্যে এটি ২০ শতাংশে উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে।জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে মাদরাসাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তাই এ খাতে বাজেটও বৃদ্ধি পাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d