বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টিম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টিম

বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টিম

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার থেকে। ৮ জিলহাজ্ব হজযাত্রীরা মিনার উদ্দেশে রওয়ানা হবেন। বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮ টি টীম।মঙ্গলবার (৩ জুন) সৌদি আরবের মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস হতে এসকল টীম গঠন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সোমবার (২ জুন) হজ মনিটরিং কমিটির সভায় হজযাত্রীদের হজ পালন সহজ ও নিরাপদ করার লক্ষ্যে সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করে বিভিন্ন টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আলোকেই কাউন্সিলর (হজ) এই আদেশ জারি করেন। সরকারি মাধ্যমে আগত হজযাত্রীদেরকে মিনায় পৌঁছানো ও হজ শেষে মিনা থেকে তাদের হোটেলে ফেরত আনার জন্য চারটি টিম গঠন করা হয়েছে। এই চারটি টিমে দায়িত্ব পালন করবে ১০ জন কর্মকর্তা। হজযাত্রীদের পথনির্দেশ ও প্রয়োজনীয় সহায়তায় মিনার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত থাকবে ছয়টি টিম। এই ছয়টি স্থানে তিন শিফটে প্রশাসনিক, কারিগরি ও প্রশাসনিক সহায়তাকারী টিমের ৮৭জন কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তাবু পরিদর্শনে গঠন করা হয়েছে আটটি দল। ২৩ সদস্যবিশিষ্ট এই দলসমূহ স্বতন্ত্রভাবে মিনার ৫ নম্বর জোনে বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির তাবুসমূহ পরিদর্শন করবেন।উল্লেখ্য, এ বছর বেসরকারি হজ এজেন্সিসমূহ তাদের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের সেবায় আটটি সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করেছে। কোম্পানিসমূহ হলো রাউয়াফ মিনা, ইসওর আল মাশায়ের, এম বাই মিলেনিয়াম, রেহলাত মানাফে, একরাম আদ দইউফ, মাশারিক আল মুতামাইজাহ, ফ্লাইনাস ও আল রিফাদাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d