দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাতিয়ায় মানববন্ধন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাতিয়ায় মানববন্ধন

দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে এক নির্মম ও বর্বরোচিত হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী নবীর মেস্তরি। গত ২৯ এপ্রিল বিকেলে হাতিয়া বাজারে প্রকাশ্যে এই হামলা চালায় ইসমাইল ও ফারুক নামের দুই দুর্বৃত্ত।প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় নবীর মেস্তরির হাতের কব্জি কেটে ফেলা হয় এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৪ মে শনিবার বিকেলে হাতিয়া বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন হাতিয়া বাজারের ব্যবসায়ী সমিতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মীসহ হাজারো সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ইসমাইল ও ফারুককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ সমাজে বিভীষিকা সৃষ্টি করে। নবীর মেস্তরির উপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, পুরো এলাকার নিরাপত্তার ওপর আঘাত।”

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

এলাকাবাসীর একটাই দাবি—এই বর্বরোচিত হামলার যেন সুষ্ঠু বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d