ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ইদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (০৫ জুন) জাতীয় ইদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আলাদা আলাদা প্রবেশ ও প্রস্থান গেট, নারী মুসল্লির জন্য আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা ও আলাদা প্রবেশপথ রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নগরবাসীর কোরবানির পশু কেনাবেচার সুবিধার্থে ৮টি জায়গায় অস্থায়ী হাট স্থাপন করা হয়েছে। এসব হাটে রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ ও এটিএম বুথ, পশু স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসক ও মেডিকেল টিম। হাট শেষ হওয়ার পরপরই নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।শাহজাহান বলেন, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষে ডিএসসিসির প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম ট্রাক, ২০০টি মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এবার ৩০,০০০ মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রাখা হয়েছে।

দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, ৪০টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে।

ঈদের জামায়াত, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সহযোগিতা করতে। নগরবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক বলেন, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে অংশ নিন, আমরা সর্বোচ্চ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করব।

ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d