ফিফার অনুমতি পেয়েছেন কিউবা মিচেল, কিন্তু... - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফিফার অনুমতি পেয়েছেন কিউবা মিচেল, কিন্তু…

ফিফার অনুমতি পেয়েছেন কিউবা মিচেল, কিন্তু…

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পর ফিফা থেকেও অনুমোদন পেয়েছেন কিউবা মিচেল। এখন তার বাংলাদেশের হয়ে খেলার জন্য কোনও বাধা থাকলো না। তবে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের খেলার সম্ভাবনা কমই৷

৩ জুন ছিল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়৷ দেরিতে ফিফা থেকে অনুমোদন আসায় আপাতত কিউবার লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া বেশ কঠিন। যদি না বিশেষ ব্যবস্থায় কিছু করা হয়। সেক্ষেত্রে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে।
কিউবা সেন্ট্রাল মিডফিল্ডার। ড্রিবলিং, শর্ট পাসিং ও কুইক ট্রাঞ্জিশনে ভালো। দলের প্রয়োজনে অ্যাটাকিং পজিশনেও খেলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d