হামজাদের ম্যাচে লাভের ভাগ চায় ক্রীড়া পরিষদ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হামজাদের ম্যাচে লাভের ভাগ চায় ক্রীড়া পরিষদ

হামজাদের ম্যাচে লাভের ভাগ চায় ক্রীড়া পরিষদ

শেষ কবে বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ নিয়ে এমন উন্মাদনা তৈরি হয়েছিল কে জানে! আর এমন উন্মাদনাকে কাজে লাগিয়ে বাফুফেও তাদের কোষাগার স্ফীত করছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি, টিভিস্বত্ব ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে আয় করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে সে আয় একাই ভোগ করতে পারবে না ফেডারেশন। সেই অর্থের ১০ ভাগ লভ্যাংশ দাবি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ সংক্রান্ত একটি চিঠি বাফুফেকে রোববার দিয়েছে সিঙ্গাপুর ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা। বাফুফের দাবি, সাধারণ গ্যালারির ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছে এবং ইতোমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখান থেকে ৭৩ লাখ ২০ হাজার টাকা আয় হওয়ার কথা বাফুফের। এছাড়া ভিআইপি, স্কাই লাউঞ্জ, ক্লাব হাউজসহ আরও কিছু ক্যাটাগরিতে হাজারচারেক টিকিট বিক্রি থেকে অর্ধকোটি টাকার বেশি পাওয়ার কথা বাফুফের।

আন্তর্জাতিক ম্যাচের আয়ের আরেক উৎস হচ্ছে টিভিস্বত্ব। সেখান থেকেও আয় হওয়ার কথা বাফুফের। ফলে সব মিলিয়ে বড় অঙ্কের অর্থযোগ হাতছানি দিয়ে ডাকছে ফেডারেশনকে।এবার এনএসসি টিকিট বিক্রি থেকে বাফুফের কাছে ১০ শতাংশ অর্থ দেওয়ার নির্দেশনা দিয়েছে। গত রোববার পাওয়া এই চিঠির জবাব অবশ্য এখনও দেয়নি বাফুফে।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর বাংলাদেশ। তার আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সে ম্যাচ দিয়ে হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে নামবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন শমিত সোম, যিনি প্রথম বারের মতো নামবেন বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে। অভিষেকের অপেক্ষায় আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামও। সব মিলিয়ে চলতি উইন্ডোর এই দুই ম্যাচ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d