ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট

ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সেখানকার কেন্দ্রীয় উপত্যকার পাঁচটি বিভাগের সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (৭ জুন) রাতে রাজধানী ইম্ফালসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন মেইত জাতিগোষ্ঠীর মানুষ।শনিবার সন্ধ্যায় মেইত জাতিগোষ্ঠীর এক নেতাকে কোয়াকেইথেল এলাকা থেকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। এরপর তার তাৎক্ষণিক মুক্তির দাবিতে বিভিন্ন সড়ক আটকে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। কোয়াকেইথেল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে একাধিক মানুষ আহত হন।
রোববার সকালে ইম্ফাল পূর্ব ও পশ্চিম বিভাগ, কাকচিং, থোবাল এবং বিষ্ণপুরের মোবাইল ডাটা সার্ভিস ও ইন্টারনেট পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর আগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর গত বছরের সেপ্টেম্বরে মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। প্রায় আট মাস পর আবারও একই সিদ্ধান্ত নিলো সেখানকার প্রশাসন। ২০২৩ সালের এপ্রিলে মণিপুর হাইকোর্ট মেইত জাতিকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার নির্দেশ দেয়। এতে করে সেখানকার কুকি ও অন্যান্য উপজাতি সম্প্রদায় বিক্ষোভ শুরু করে। তাদের আশঙ্কা তৈরি হয় মেইতদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার মাধ্যমে তাদের পাহাড়ি অঞ্চলগুলোতে জমি কেনার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া উপজাতিদের জন্য যেসব কোটা বরাদ্দ আছে সেগুলোতেও মেইত জাতির মানুষ সুবিধা আদায় করে নেবে বলে আশঙ্কা করে তারাআদালতের ওই রায়ের পর মণিপুরে সংঘাত শুরু হওয়ার পর তা এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। এখনো সেখানে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d