ভাড়া ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন ৬০ হাজার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভাড়া ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন ৬০ হাজার

ভাড়া ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন ৬০ হাজার

যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ায় দুইটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৯ জুন) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলা বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা ও কক্সবাজারগামী পরিবহনে যাত্রীদের থেকে ঈদকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার (৯ জুন) রাতে চাটখিল বাস স্ট্যান্ডে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি হাতে নাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন ও চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তাই কাউন্টার দুইটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ও অন্যান্য উৎসবকেন্দ্রিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, যদি কারও কাছে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d