দেশের পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জন নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দেশের পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জন নিহত

দেশের পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জন নিহত

দেশের পাঁচ জেলায় পানিতে ডুবে সাতজন নিহত হয়েছে। এর মধ্যে পাঁচজনই শিশু। বুধবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত বিভিন্ন সময় পানিতে ডুবে নিহতের এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মাদরাসাছাত্রী, খুলনায় এক শিশু, সিরাজগঞ্জে এক শিশু ও নড়াইলের লোহাগড়ায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন।টাঙ্গাইল : জেলা বাসাইল ও পোগালপুরে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে বাসাইল ও গোপালপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার রামপুরা এলাকার আব্দুল লতিফের ছেলে নিহাল (২৩) এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৭)। নিহতের মধ্যে নিহাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিকেলের বাসাইলে পিকনিক স্পর্ট বাসুলিয়ায়াতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা ৭ জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিলেন।জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭ জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় ঘুরতে আসেন। পরে দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বাসাইল থানা পুলিশের এসআই ফরিদ আহমেদ বলেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, দুপুরে গোপালপুরে হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহালের মৃত্যু হয়েছে।জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে বুধবার সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ি মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নেহাল। তার মামাত ভাই জিসানের সাথে দুপুরে সে নদীতে গোসল করতে নামে। পরে নদীতে সাঁতার কাটতে নেমে দু’জনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সিজানকে জীবিত উদ্ধার করে। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ : আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটেনিহতরা হলো, হাজিরটেক গ্রামে আব্দুর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১১) ও আব্দুর রহমানের ভাগনি ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত জাহান (১২)।

পরিবার সূত্র জানিয়েছে, বিকেল ৩টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় খাদিজা ও ইসরাত। ঘণ্টা খানিক পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে খাদিজার মরদেহ দেখতে পায়। ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন এসে ইসরাতেরও মরদেহ উদ্ধার করে।

স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানায়, মেয়ে দুইটি ঢাকায় পড়ালেখা করে। ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকায় আসে তারা। আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা : রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের ওয়েবপুলে ডুবে মো. হাবিবুর রহমান (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে বটিয়াঘাটার পানখালি এলাকায় অবস্থিত রিসোর্টটির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে রানা রিসোর্টের ওয়েবপুলে গোসলে নামে শিশু মো. হাবিবুর রহমান। শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, ঝালাকাঠি কাউখালী এলাকা থেকে পরিবারের সঙ্গে খুলনায় নানা বাড়ি বেড়াতে এসেছিল ওই শিশুটি। বুধবার দুপুরে তারা স্বপরিবারে পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সন্ধ্যায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ কোন অভিযোগ করা হয়নি।সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নাতি সাব্বির হোসেন (১১) নিহত হয়েছে। সে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে সাব্বির তার নানির সঙ্গে শ্রীকোলা বিলের সূর্য নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পা পিছলে গিয়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করে। অবশেষে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাব্বিরের নিথর দেহ ভেসে ওঠে। ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা এলাকায় বেড়াতে গিয়েছিলেন আব্দুল মমিন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, ঈদের পরদিন বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গোসলে নেমে শিশুটি ডুবে যায়। পরে লাশ ভেসে ওঠে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নড়াইল : জেলার লোহাগড়া উপজেলায় বাড়ির কাছে একটি পরিত্যক্ত পুকুরে ডুবে আয়েশা খানম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঝিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা ঝিকরা গ্রামের আবির তাজ ইমনের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকরা গ্রামে শিশু কন্যা আয়েশার বাবা মা চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে যান। যাওয়ার আগে তারা আয়েশাকে দাদা-দাদির কাছে রেখে যান। দাদা-দাদি যার যার কাজ করছিলেন। উঠানে খেলেছিলেন শিশু কন্যা আয়েশা। কিছু সময় পর দাদা দাদি দেখেন আয়েশা উঠানে নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে অচেতন অবস্থায় ওই শিশুকে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লক্ষীপাশা ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ইউপি সদস্য চায়না বেগম বলেন, সকালে শিশুটি খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায়। পুকুরের পানিতে ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি সকালে মারা গেছে। তারা পুলিশকে বিষয়টি জানায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d