সাতক্ষীরার কালীগঞ্জে বহুমাত্রিক অসহায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম (৩২) কে দেখার কেউ নেই। সে মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ আরমান ও রোজিনা সুলতানা এর পুত্র ।
প্রাপ্ত তথ্যমতে, শরিফুল ইসলাম জন্মসূত্রে বহুমাত্রিক প্রতিবন্ধী। তার আরো একটি ভাই আছে। সে প্রতিবেশি রাষ্ট্র ভারতে করোনা আক্রান্ত। তাছাড়া তার পিতা দীর্ঘ বছর পূর্বে অন্যত্র বিবাহ করে সেখানে চলে গেছে।
তার মাতা বয়সে অনেক বৃদ্ধ ও শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ায় কোন কাজ করতে পারে না। অন্যের সাহায্য নিয়ে তার পরিবার এতদিন চলে আসছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোরতা ও লকডাউন বিরাজমান থাকায় এই পরিবারটি অন্যের সাহায্য সহযোগীতা থেকে বঞ্চিত হচ্ছে।
যার প্রেক্ষিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে শরিফুলের। এমতাবস্থায় অসুস্থ্য শারীরিক ভাবে বহুমাত্রিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম’র পাশে দাড়ানো ও আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তার মাতা রোজিনা সুলতানা।
খোঁজখবর ও আর্থিক সাহায্যের জন্য ০১৯৩৮-৪৮৩৪৬৭ (বিকাশ-পার্সোনাল) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply