ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি বাংলাদেশের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি বাংলাদেশের

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি বাংলাদেশের

মেয়েদের ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হালনাগাদ করা ফিফা র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ১৩৩তম স্থান থেকে এগিয়ে ১২৮তম স্থানে উঠে এসেছেন আফিদা খাতুনরা।

২০১৯ সালের পর এটাই র‍্যাংকিংয়ে বাংলাদেশের র‍্যাংকিংয়ে সেরা অবস্থান। ছয় বছর আগে জুলাইয়ে ১৩০তম স্থানে ছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। পরের দুই ধাপে আছে স্পেন ও জার্মানির নারী ফুটবল দল। ব্রাজিল চার ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।মূলত জর্ডান সফরে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সফরে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২–২ ও ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, জর্ডানের র‌্যাঙ্কিংয়েও। দুটি দলই এক ধাপ পিছিয়েছে, জর্ডান এখন ৭৫তম, ইন্দোনেশিয়া ৯৫তম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d