আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা, তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা, তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড

আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা, তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে।শনিবার (১৪ জুন) সকালে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নং পিলারের সাথে এম,ভি রিফাত ইসলাম নামের ওই বাল্কহেডটির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ- ভৈরব রেলসেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d