তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন আব্দুল আউয়াল মিন্টু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন আব্দুল আউয়াল মিন্টু

তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসু হয়েছে।রোববার (১৫ জুন) দুপুরে বরিশালে ক্লাবের হল রুমে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃনমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে। এতে অর্থনেতিক প্রবৃত্তি বাড়বে ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এ কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দল বিরোধীতা করার বিষয়ে মিন্টু বলেন, এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কি চায় সেদিকে গুরুত্ব দিতে হবে। দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে। এর মধ্যে বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচনের পক্ষে। নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d