উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাকের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাকের

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করায় স্থানীয় সরকার উপদেষ্টার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন আসিফ। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।মঙ্গলবার (১৭ জুন) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টাকে উদ্দেশ্য করে ইশরাক বলেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে সেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না। এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকাবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।সজীব ভূঁইয়ার বক্তব্যের সমালোচনা করে ইশরাক অভিযোগ করে বলেন, নানা ধরনের প্রশ্ন তুলে মেয়র পদে তার শপথ অনুষ্ঠান আয়োজনের পথ থেকে বিরত রাখা হয়েছে। উপদেষ্টার কথা সত্যি হলে ভবিষ্যতে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নিতে পারবেন না।কারো নাম না নিয়ে ইশরাক হোসেন বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা ‘তার পছন্দের একজনকে প্রশাসক নিয়োগ করে’ রাজনৈতিক ও অন্যায়ভাবে ‘আর্থিক ফায়দা লোটার’ চেষ্টা করছেন। তিনি বলেন, আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই আপনারা এখানে আসুন। যতদিন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অফিস করেছে, কী কী দুর্নীতি করে গেছেন তা আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। রক্তাক্ত গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তার বিনিময়ে উপদেষ্টার পদ পেয়েছেন। এত কম সময়ে কীভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল? ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ পড়ানোর দাবিতে তার সমর্থক ও ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের আন্দোলন দ্বিতীয় মাসে গড়িয়েছে। এ আন্দোলনের কারণে গত এক মাস ধরে নগর ভবন কার্যত বন্ধ রয়েছে। গেল মাসের আন্দোলন নিয়ে ইশরাক বলেছেন, তাদের আন্দোলন সচিবালয় ছাড়িয়ে যমুনা পর্যন্ত গিয়েছিল। পরে সরকারের কাছ থেকে বিষয়টি সুরাহা হবে এমন একটি বার্তা তিনি পেয়েছিলেন। এছাড়া জনগণের ভোগান্তির কথা চিন্তা করেও সেখান থেকে সরে এসেছিলেন জানিয়ে ইশরাক সতর্ক করেছেন, সংকটের সুরাহা না হলে ফের আন্দোলন রাজপথে গড়াবে।সরকারকে দায়ী করে ইশরাক বলেন, আজকের অবস্থার জন্য দায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এর উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার এটিকে এড়িয়ে যেতে পারেন না। আমি উনার উদ্দেশ্যে বলতে চাই বিষয়টি আপনার নজরে আনুন। যৌক্তিক সমাধান করে ঢাকাবাসীকে মুক্তি দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d