খামেনিকে হত্যা করা নিয়ে যা বললেন ট্রাম্প - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
খামেনিকে হত্যা করা নিয়ে যা বললেন ট্রাম্প

খামেনিকে হত্যা করা নিয়ে যা বললেন ট্রাম্প

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। এর মধ্যেই ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (১৭ জুন) ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে ‘আপাতত’ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই। তিনি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। খামেনি ইরানের কোথায় আছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে বলেও জানান ট্রাম্প। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, খামেনি ‘আপাতত’ নিরাপদ আছেন। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ খামেনিকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, আমি ইরানের স্বৈরশাসককে ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d