চট্টগ্রাম মহানগরীর পাইকারি খাদ্যপণ্যের বাজার চাকতাই চালপট্টি এলাকায় “খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩” এর আওতায় অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।রোববার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে কয়েকটি পাইকারি চালের আড়তে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা, সঠিকভাবে চালান রেজিস্ট্রার সংরক্ষণ না করা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মানহীন চাল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে “খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২টি প্রতিষ্ঠানকে সতর্কতা প্রদান করা হয়।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা দেশ টিভিকে বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে কোনো অসাধু ব্যক্তি বেআইনিভাবে খাদ্যশস্য মজুত করতে যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply