লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।সোমবার (২৩ জুন) বিকেলে সদর উপজেলার ৪নং চর রুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি রসুলগঞ্জ বাজার সংলগ্ন বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শাকিল হাজারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. রাকিব হোসেন তামিম, সদস্য সচিব রিফাত আহম্মেদ সাইমুমসহ আরও অনেকে।উল্লেখ্য, গত ১৭ জুন মো. শাকিল হাজারীকে আহ্বায়ক ও রিফাত আহম্মেদ সাইমুমকে সদস্য সচিব করে চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব আরাফাত হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d