কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে সাজিদ খান (১৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৫ জুন) সকালে ধর্ষিতার মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।এর আগে মঙ্গলবার রাতে গাজীরহাট এলাকা থেকে অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সাজিদ খান উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের সোহাগ খানের ছেলে সাজিদ খান একই এলাকার এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২০০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d