৩১ দফার আলোকে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে: ড. শামস - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৩১ দফার আলোকে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে: ড. শামস

৩১ দফার আলোকে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে: ড. শামস

‏বিএনপির ৩১ দফার আলোকে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম সূর্য।ময়মনসিংহের নান্দাইলের ৭নং মুসল্লী ইউনিয়নে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মী সমাবেশে ব্রিগেডিয়ার জেনারেল শামস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নান্দাইলে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শপথ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৩১ দফার আলোকে দেশের প্রতিটি নাগরিক বর্ণ-ধর্ম, দল-মত নির্বিশেষে সমান অধিকার এবং রাষ্ট্রের সেবাসমূহ পাওয়ার নিশ্চয়তা পাবে। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়তা এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাতা ও সুরক্ষা ও নারী ও সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’ব্রিগেডিয়ার জেনারেল শামস বলেন, ‘তারেক রহমানের নেতৃত্ব এবং রাষ্ট্রের স্বাধীনতা ও অখণ্ডতা— একে অপরের পরিপূরক। যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, তবে তারেক রহমানকে নেতৃত্বে আনতেই হবে।’

সমাবেশে তিনি আরও বলেন, ‘মাদক, সন্ত্রাস এবং বৈষম্যের বিরুদ্ধে একটি জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়; এটি প্রতিটি পরিবারের, প্রতিটি শিক্ষক-অভিভাবকের, এবং সচেতন নাগরিকের দায়িত্ব।’

নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে দলীয় প্রভাবমুক্ত। শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা, মত প্রকাশ এবং গবেষণার স্বাধীনতা নিশ্চিত করা হবে। একইসঙ্গে পাঠ্যক্রম হবে সময়োপযোগী, দেশপ্রেম ও প্রযুক্তিজ্ঞান সমন্বিত।’

ব্রিগেডিয়ার জেনারেল শামস বলেন, ‘৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এটি একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার—যেখানে থাকবে না দলীয় শোষণ, থাকবে না অন্যায়-বৈষম্য; থাকবে একমাত্র ন্যায়, সাম্য এবং মর্যাদা।’সমাবেশে নান্দাইলের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়— এবং সে পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত জাতীয়তাবাদী শক্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d