ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

তৃতীয় দিন শেষে যে আশঙ্কা জেঁকে বসেছিল, চতুর্থ দিন সকালে সেটিই সত্যি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ দিনে বাংলাদেশ টিকতে পারল কেবল ৩৪ বল। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হারল বাংলাদেশ। গল টেস্টে ড্র’তে শেষ হওয়ার পর কলম্বোতে জিতে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা।২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট ১৩৩ রানে। গতকাল ৬ উইকেটে ১১৫ রান তোলার পর আজ সকালে বাংলাদেশের ইনিংস ৬ ওভারও টেকেনি। আর মাত্র ১৮ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়েছে টাইগাররা।

এই ইনিংসে ৫ উইকেট শিকার করে লঙ্কানদের জয়ের নায়ক প্রবাথ জয়াসুরিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d