বিএনপি নেতাকে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিএনপি নেতাকে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি নেতাকে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়গঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী রবিউল্লাহ’র বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১০ জুন) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরতালিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।এ

ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা ওয়াজকুরুনি র‌্যাব-১১ আদমজীনগর এলাকায় একটি অভিযোগ করেন। এছাড়া শনিবার (২৮ জুন) বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলন করেন।

ওয়াজকুরুনি নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ও চরতালিমাবাদ এলাকার মুত গহন আলীর ছেলে। এছাড়া অভিযুক্ত রবিউল্লাহ একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও শেখকান্দী নূর মোহাম্মদ হত্যা মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ওয়াজকুরুনি বলেন, আমি কেমন মানুষ এলাকার সবাই জানে। আর অভিযুক্ত রবিউল্লাহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত। এছাড়া সে একটি হত্যা মামলার আসামি। আমি একজন মৎস্য চাষি। আমার খামার বিক্রি করার উদ্দেশে লোক আসে দেখার জন্য। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার নাম্বারে ফোন করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।

তিনি আরও বলেন, একদিন আমাকে ফোন করে বলে বেশি বাড়াবাড়ি করলে তর পুরো পরিবারকে হত্যা করা হবে। এ ঘটনায় আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।বিএনপির এই নেতা বলেন, কিছু কুচক্রী মহল হেনস্থা করার জন্য আমার বিরুদ্দে চাঁদা দাবির অভিযোগ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটি কোম্পানি থেকে আমি নাকি চাঁদা দাবি করছি। এটি ভিক্তিহীন ও বানোয়াট।

  • এ বিষয়ে শরিফ ইন্ডাস্ট্রিয়ালের ম্যানেজার মো. মামুন মিয়া বলেন, ওয়াজকুরুনী আমাদের কাছে কোনো চাঁদা দাবি করেনি। এটি একটি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, এটি নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি। এ নিয়ে বসে সমাধান করে দেবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d