নড়াইলে ভুল সেটে পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিবসহ দুজনকে প্রত্যাহার ও শোকজ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নড়াইলে ভুল সেটে পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিবসহ দুজনকে প্রত্যাহার ও শোকজ

নড়াইলে ভুল সেটে পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিবসহ দুজনকে প্রত্যাহার ও শোকজ

নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৪র্থ সেটের পরিবর্তে ২য় সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়।এদিক দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দুজনকে দায়িত্ব হতে অব্যাহত ও শোকজ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা নেওয়া প্রশ্নপত্রেই খাতা মূল্যায়ণ করা হবে বলে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বোর্ডের নির্দেশনা ছিল ৪ নম্বর সেটে পরীক্ষা গ্রহণের। কিন্তু লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের দুই নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাইরে এলে অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দেখা হলে তারা প্রশ্ন মেলায়। তখন সেটের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে পড়ে। একপর্যায়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা যাচাই-বাছাই করে জানতে পারেন লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজের প্রশ্নের সেট পরিবর্তন হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে এসে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েন। এসময় বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েন। এসময় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল হাসান অভিযোগ করে বলেন, ভুল সেটে পরীক্ষা নেওয়ার ঘটনাটি পরীক্ষা শেষ হলে কিছুক্ষণ পর জানতে পারি। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমাদের উত্তরপত্রের বিষয়ে কি হবে-তা নিয়েও আমরা চিন্তিত।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর আব্দুল মতিন বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করে যে সেটে পরীক্ষা নেওয়া হয়েছে, ওই সেটের প্রশ্ন দিয়েই খাতা মূল্যায়ন করা হবে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার লোহাগড়া উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামকে দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামীতে যাতে ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সে ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d