পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাপ্রধান - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাপ্রধান

পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনালাপে ইসলামাবাদের ‘সাহসী অবস্থানের’ (ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে) প্রশংসা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।বরাত দিয়ে রোববারের (২৯ জুন) এই ফোনালাপের খবর দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে বর্বর সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়। বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও প্রাণ হারায়।

জেনারেল মুসাভি বলেন, এই ১২ দিনের আগ্রাসন চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলকে সহায়তা দিয়েছে বলেও জানান মুসাভি।

তিনি আরও বলেন, যদিও এই যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি—বিশেষ করে যুদ্ধের শুরুতেই আমাদের কয়েকজন দক্ষ ও শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও আমরা শত্রুর লক্ষ্যপূরণে বাধা দিতে সক্ষম হয়েছি, এমনকি এমন পরিস্থিতি তৈরি করেছি, তারা নিজেরাই অস্ত্রবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d