২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতার’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলাপর্যায়ে এ ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।
প্রতিপাদ্য: ‘আমার চোখে জুলাই বিপ্লব’
যারা অংশ নিতে পারবেন:
১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী
– স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
– যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী
– এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)আইডিয়া জমা দেওয়ার কাঠামো:
১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:
– আইডিয়ার শিরোনাম
– বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য
– বাস্তবায়ন পরিকল্পনা
– আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা)
– প্রত্যাশিত প্রভাব
– প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য
জমাদানের নিয়মাবলি:
জমাদানের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫
জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।
সম্ভাব্য আইডিয়ার উদাহরণ:- দেয়ালচিত্র
– পথনাটক বা মঞ্চনাটক
– প্রদর্শনী
– ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান
– বা যেকোনো উদ্ভাবনী ধারণা
Leave a Reply